বাড়িচট্টগ্রাম বিভাগচট্টগ্রাম জেলাদরবেশহাট–চরম্বা সড়কের ১৮ ফুট সম্প্রসারণে নতুন আশা, কমবে দুর্ভোগ

দরবেশহাট–চরম্বা সড়কের ১৮ ফুট সম্প্রসারণে নতুন আশা, কমবে দুর্ভোগ

মনির আহমদ আজাদলোহাগাড়া (চট্টগ্রামপ্রতিনিধি:

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ গ্রামীন সংযোগপথ দরবেশহাট–চরম্বা রবারড্যাম সড়কের ১৮ ফুট প্রসারণ কাজে আনুষ্ঠানিকভাবে সূচনা হয়েছে। দীর্ঘদিন ধরে খানা-খন্দকে ভরা এই ঝুঁকিপূর্ণ সড়কে যানবাহন চলাচল ছিল সীমাবদ্ধ; বিশেষ করে ইটবাহী ভারী ট্রাকের নিয়মিত চলাচলে সড়কের অবস্থা ভয়াবহ রূপ নেয়। স্থানীয় অধিবাসী ও যাত্রীদের দুর্ভোগ ছিল চরমে, প্রায় অচল হয়ে পড়েছিল জনজীবনের স্বাভাবিক ছন্দ। এদিকে, বারবার নিউজ কাভারেজ ও লাইভ সম্প্রচারের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে ব্যাপক দুরবস্থা। অবশেষে কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেয় এবং সড়কটি ১৮ ফুটে সম্প্রসারণের কার্যক্রম হাতে নেয়া হয়, যা এলাকায় স্বস্তির বাতাস বইয়ে দিয়েছে। নতুন করে শুরু হওয়া কাজকে স্বাগত জানালেও স্থানীয়রা উদ্বেগ প্রকাশ করেছেন সম্ভাব্য অনিয়ম নিয়ে। তাঁদের প্রত্যাশা, প্রকল্পের প্রতিটি ধাপে সঠিক মান বজায় রেখে কার্যক্রম সম্পন্ন হবে। সড়কটি যেন দীর্ঘমেয়াদে টেকসই ও জনবান্ধব হয়— সেই দাবি এলাকাবাসীর। এলাকার মানুষ মনে করেন, এ পথ শুধু যোগাযোগ সুবিধা নয়, বরং স্থানীয় অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্যসহ সামাজিক ও মানবিক কর্মকান্ডকে গতি দেবে। দরবেশহাট–চরম্বা রবারড্যাম সড়কের উন্নয়নকাজ স্থানীয় উন্নয়ন ও নিরাপদ চলাচলের নতুন দিগন্ত উন্মোচন করুক—এটাই সাধারণ মানুষের প্রত্যাশা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments