
মোহাম্মদ রমজান আলী , গুইমারা(খাগড়াছড়ি)প্রতিনিধি
গুইমারা থানার ভারপ্রাপ্ত নির্বাহি কর্মকর্তা মো: সোহরাওয়ার্দীর সঙ্গে গুইমারা প্রেসক্লাবের সদস্যদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে.
বুধবার ১০ ডিসেম্বর সকাল ১১ টায় গুইমারা থানার অফিসার ইনচার্জ এর কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময়কালে গুইমারা থানার ওসি উপজেলার প্রশাসনিক কাজে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন। তিনি আশ্বাস দিয়ে বলেন, সাংবাদিক এবং পুলিশ উভয়পক্ষই ভাইয়ের মতো, কেউ কাউকে ছাড়া চলতে পারে না। গুইমারা উন্নয়নে এবং তথ্য আদান প্রদানে আমরা সবাই অংশিদারিত্ব হই এবং জনগণের জন্য কাজ করতে গেলে প্রশাসন সব সময় সাংবাদিকদের পাশে থাকবে বলে আশাবাদ ব্যাক্ত করেন তিনি।
মতবিনিময় সভায় গুইমারা প্রেস ক্লাবের পক্ষ থেকে
সভায় উপস্থিত ছিলেন—গুইমারা প্রেসক্লাব সভাপতি মুহাম্মদ আবদুল আলী, সাধারণ সম্পাদক এম দুলাল আহাম্মদ, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক আবুল হোসেন রিপন, আপ্যায়ন সম্পাদক ফোরকানুল হক সাকিব, সদস্য দিদারুল ইসলাম হৃদয়, মহিউদ্দিন, ফারুক হোসেন সুমন, প্রমুখ।

