
তৌহিদুল ইসলাম লোহাগাড়া(চট্টগ্রাম)শিক্ষানবিশ প্রতিনিধি
দক্ষিণ চট্টগ্রামের অন্যতম সেচ্ছাসেবী সংগঠন লোহাগাড়া উপজেলা উন্নয়ন সংঘ’র পক্ষ থেকে জিয়ারতের দোয়ার ব্যানার স্থাপন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
রবিবার (২৩ ই নবেম্বর) উপজেলার ২৫ টি কবরস্থানে কবর জিয়ারতের ব্যানার স্থাপন করেন লোহাগাড়া উপজেলা উন্নয়ন সংঘ। ব্যানার গুলোতে কবর জিয়ারতের সঠিক নিয়ম নিয়ম বাংলায় অনুবাদ করা আছে।যাতে করে সাধারণ মানুষ সহজেই শিখে নিতে পারেন।
সংগঠনের সদস্যদের মাধ্যমে ব্যানার গুলো প্রত্যেক ইউনিয়নের কবরস্থান গুলোতে পৌঁছানো হয় এবং তাদের নিজ দায়িত্বে ব্যানার গুলো স্থাপন করা হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি দাউদ হোসেন মানিক জানান, অনেকেই আছেন যারা কবর জিয়ারতের সঠিক নিয়ম জানেন না। অন্য কারো থেকে শিখে নিতে লজ্জা পায়। তাই সবার সুবিধার্তে তিনি এই কর্মসূচির আয়োজন করেন। তিনি আরও জানান এই মানবতার কাজে যদি সরকারি সাহায্য পান তাহলে উপজেলার জনগণের জন্য কাজ করতে সুবিধা হবে।

