বাড়িবাংলাদেশেঢাকা বিভাগদেশের মানুষের ১৬ বছরের আওয়ামীলীগের  দুঃশাসনের বহিঃপ্রকাশ ৫ আগস্ট : ড. মঈন...

দেশের মানুষের ১৬ বছরের আওয়ামীলীগের  দুঃশাসনের বহিঃপ্রকাশ ৫ আগস্ট : ড. মঈন খান

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, দেশের মানুষের  র্দীঘ ১৬ বছর আওয়ামী দু:শাসন ও স্বৈরশাসন বাংলাদেশের জনজীবন বিপর্যস্ত করে তুলেছিল। দীর্ঘ  ১৬ বছরে জুলুম অত্যাচারে মানুষের মধ্যে যে ক্ষোভের সৃষ্টি হয়েছে সেই পুঞ্জিভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে ৫ আগস্ট। এ দিন ছাত্র জনতাসহ সারা দেশের মুক্তিকামি মানুষ ঢাকার রাজপথে নেমে আসে।
মঙ্গলবার (৫ আগস্ট) সকালে গণঅভ্যুত্থানের একবছর পুর্তি উপলক্ষে নরসিংদীর পলাশে বিএনপির ও  অঙ্গ সংগঠনের আয়োজনে বিজয় র‌্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মঈন খান আরও বলেন, আওয়ামী দুঃশাসনের সময় বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে লক্ষ লক্ষ মামলা দেওয়া হয়। এসব মামলা থেকে রক্ষা পায়নি তৎকালিক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়াম্যান তারেক রহমানসহ তৃণমূলের হাজার হাজার নেতাকর্মী। তিনি বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল, তারা প্রতিহিংসায় বিশ্বাস করে না। গণতান্ত্রিক পদ্ধতি ব্যাতি রেখে কোন সভ্য দেশ সৃষ্টি হতে পারে না। তাই অন্তবর্তী সরকার দ্রুত সময়ের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সেই গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করবে।
ঘোড়াশাল বাইপাস সড়ক থেকে শুরু করে বিজয় র‌্যালিটি নরসিংদী-২ নির্বাচনি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশ নেয় পলাশ উপজেলা বিএনপি ও  অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments