বাড়িচট্টগ্রাম বিভাগখাগড়াছড়ি জেলাদীঘিনালায় গাছের ডাল কাটার সময় বিদ্যুৎ স্পর্শে যুবকের মৃত্যু

দীঘিনালায় গাছের ডাল কাটার সময় বিদ্যুৎ স্পর্শে যুবকের মৃত্যু

দীঘিনালা প্রতিনিধি
দীঘিনালা উপজেলায় গাছের ঢাল কাটতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত রমেশ্বর চাকমা (২৯)  পিতা মন্টু মুনি চাকমার ছেলে ৫নং বাবুছড়া ইউনিয়নের মুড়োপাড়া এলাকার বাসিন্দা।
শুক্রবার দুপুরে দীঘিনালা-বাঘাইহাট সড়কের শুকনাছড়া এলাকায় বাগানের গাছের ডাল কাটতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে বলে দীঘিনালা থানার ওসি মো. জাকারিয়া জানান।
বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যুর বিষয়টি জেনেছেন জানিয়ে পিডিবির দীঘিনালার সহকারী প্রকৌশলী উজ্জ্বল হোসেন, বিদ্যুৎ সংযোগ রয়েছে সেসব এলাকায় সেখানে গাছের ডাল কাটার আগে আমাদেরকে জানালে আমরা সেখানে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে রাখি।
ওসি জাকারিয়া বলেন, বিষয়টি শুনেছি । তবে কেউ অভিযোগ নিয়ে আসেনি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments