বাড়িঢাকা বিভাগঢাকা জেলাধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের ৭নং ওয়ার্ড কাতর বাড়িল্ল্যা গ্রামে রাস্তার বেহাল অবস্থা।

ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের ৭নং ওয়ার্ড কাতর বাড়িল্ল্যা গ্রামে রাস্তার বেহাল অবস্থা।

নিজস্ব প্রতিবেদক ধামরাই ঢাকা :
ধামরাইতে  চার শত এর ও বেশি গ্রাম আছে। কিন্তু কিছু কিছু গ্রাম বেশ অবহেলিত, একটি গ্রাম কাতর বাড়িল্ল্যা।একটি গ্রামের প্রধান উন্নয়নের শর্ত হলো রাস্তা।আধুনিক যুগে যোগাযোগ বিচ্ছিন্ন মানে পৃথিবী থেকে বিচ্ছিন্ন। কাতর বাড়িল্ল্যা গ্রামে প্রায় এক হাজার লোকের বসবাস।গ্রামের ভিতর দিয়ে বয়ে গেছে একটি প্রধান রাস্তা। সম্পূর্ণ রাস্তাটি প্রায় ভাঙ্গা বৃষ্টিতে জমে থাকে পানি। স্কুল ও কলেজে শিক্ষার্থীরা ইউনিফর্ম পড়তে পারলেও জুতা পরতে হয় রাস্তা পাড়ি দিয়ে অন্যত্র গিয়ে। এলাকাবাসী মনে করেন আশেপাশের আরো ৬টি গ্রামের মানুষ এই রাস্তা ব্যবহার করেন। রাস্তাটি নষ্ট থাকায় তারা সময় ব্যয় করে বিকল্প পথে হাঁটেন এতে অনেক কষ্ট হয়। এলাকার পরিবেশ নষ্টের জন্য ছেলে মেয়েদের ভালো বিয়ের কাজ আসে না। মাঝে মাঝে ট্রাক চলে জমে থাকা পানিপূর্ন রাস্তা নদীতে পরিণত হয়। একটি প্রাথমিক বিদ্যালয়, একটি বাজার, একটি মসজিদ রয়েছে গ্রামটিতে। গ্রামবাসীর আকুতি প্রশাসনে নিকট যে, দ্রুত তাদের সমস্যা সমাধানে যেন কর্তৃপক্ষ ভূমিকা রাখে। 
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments