
শেখ শহীদ আহমেদ ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
জেলা বিএনপি’র সাবেক আহবায়ক, মন্ত্রী, শিল্পপতি ও বিশিষ্ট শিক্ষানুরাগী বর্তমান জেলা বিএনপির আহবায়ক আফরোজা খানম রিতার শ্রদ্ধেয় পিতা হারুণার রশিদ খান মুন্নুর ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মুন্নু মেডিকেল কলেজ ও হাসপাতালে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা, ও নানা কর্মসূচি পালিত হয়েছে। আজ শুক্রবার সকালে গিলন্ড মুন্নু সিটিতে মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মুন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আফরোজা খান রিতা, মুন্নু মেডিকেল কলেজ, হাসপাতাল, নার্সিং কলেজ, মুন্নু ফেব্রিকস, মুন্নু সিরামিক, মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা। এসময় জেলা ও উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

