বাড়িবরিশাল বিভাগবরগুনা জেলাবরিশালে ঈদকে ঘিরে অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে র‍্যাবের চেকপোস্ট।

বরিশালে ঈদকে ঘিরে অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে র‍্যাবের চেকপোস্ট।

মো:সিফাত হোসেন,গৌরনদী(বরিশাল) নিজস্ব প্রতিনিধি।

আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে দেশের দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ মহাসড়কগুলোতে নিরাপত্তা জোরদার করতে বিশেষ টহল, চেকপোস্ট ও তল্লাশী কার্যক্রম চালাচ্ছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৮ এর সদস্যরা।

জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে বরিশাল, পটুয়াখালী, পিরোজপুরসহ র‍্যাব-৮ এর আওতাধীন সকল জেলায় ২৪ ঘন্টা বিশেষ টহল পরিচালিত হচ্ছে।

র‍্যাব-৮ এর এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। র‍্যাবের বিশেষ টহলে,সাধারন মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

র‍্যাব-৮ এর পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদকে ঘিরে অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি বরিশাল জেলার গৌরনদী বাসস্ট্যান্ড, ঝালকাঠির গাবখান সেতু সংলগ্ন এলাকা এবং পটুয়াখালীর পায়রা ব্রিজ টোল প্লাজায় চেকপোস্ট স্থাপন করে তল্লাশী কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

র‍্যাব সূত্রে আরও জানা গেছে, আইনশৃঙ্খলা রক্ষায় সাদা পোশাকে গোয়েন্দা সদস্য এবং ইউনিফর্মধারী টহল দল দিনরাত কাজ করে যাচ্ছে। ঈদ উদযাপন শান্তিপূর্ণভাবে সম্পন্ন না হওয়া পর্যন্ত এ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা চলমান থাকবে।

পাশাপাশি র‍্যাব-৮ এর পক্ষ থেকে সাধারণ জনগণকে অনুরোধ করা হয়েছে, কোনো সন্দেহভাজন ব্যক্তি বা বিশৃঙ্খলাকারীকে দেখলে তাৎক্ষণিকভাবে র‍্যাবকে অবহিত করতে। যেকোনো ধরনের নাশকতা ও ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে বলেও র‍্যাবের কর্মকর্তারা জানিয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments