বাড়িঢাকা বিভাগকিশোরগঞ্জ জেলাকিশোরগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি

কিশোরগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি

আবু সালেহ মোঃ হামিদুল্লাহ , কটিয়াদী(কিশোরগঞ্জ)নিজস্ব প্রতিনিধি
আগামী ৩১মে (শনিবার) কিশোরগঞ্জের পুরাতন স্টেডিয়ামে প্রথমবারের মতো ব্যাপক পরিসরে জামায়াতে ইসলামীর  কর্মী সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই কর্মী সম্মেলন সাফল্যের লক্ষ্যে ২৮ মে বুধবার বিকালে কটিয়াদী উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশাল র‍্যালি বের হয় । র‍্যালিটি উপজেলার কলামহল জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু করে বাসস্ট্যান্ডসহ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে  জামায়াতের অফিস চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ  হয় । র‍্যালিটির নেতৃত্ব দেন কটিয়াদী উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার ও সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান ।  এ বিষয়ে উপজেলার জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের সদস্য ও ২৪ এর জুলাইযোদ্ধা সাবেক ছাত্রনেতা জহিরুল ইসলাম জহির বলেন,  কিশোরগঞ্জের কর্মী সম্মেলন কেন্দ্র করে এবং সফলতার লক্ষ্যে কটিয়াদী উপজেলা জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ব্যাপক প্রচার মিটিং, মিছিল, হ্যান্ডবিল বিতরণ ও গণসংযোগ করে যাচ্ছেন । তাছাড়া  ১৩ টি উপজেলায় নেতাকর্মীরা  ব্যাপক প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। কিশোরগঞ্জ জেলা সদরসহ প্রতিটি উপজেলার নেতা কর্মীরা কর্মী সম্মেলনকে ঘিরে  চালিয়ে যাচ্ছেন সম্মেলন সফলের সর্বাত্মক প্রস্তুতি। সম্মেলনকে ঘিরে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দেশ-বিদেশে ছড়িয়ে থাকা সংগঠনের প্রাক্তন ও বর্তমান নেতাকর্মীদের মাঝে বিপুল উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। দাওয়াত কার্ড বিতরণ, পোস্টারিং র‍্যালি, পদযাত্রা,  দেয়াল রাইটিং মোটরসাইকেল শোডাউন ও জনসাধারণের  মধ্যে লিফলেট বিতরণসহ প্রচার কার্যক্রম অব্যাহত রয়েছে।
উক্ত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে থাকবেন,  জামায়াতে ইসলামীর কেন্দ্রীয়  নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক  মুজিবুর রহমান,  বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও প্রচার সেক্রেটারি এবং ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক, ড. মাওলানা মো: ছামিউল হক ফারুকী, ঢাকা মহানগরী দক্ষিণ সেক্রেটারি ও সাবেক ইসলামী ছাত্রশিবিরের  কেন্দ্রীয় সভাপতি, ড. শফিকুল ইসলাম মাসুদ। কর্মী সম্মেলনে সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও কিশোরগঞ্জ জেলা আমীর অধ্যাপক মো: রমজান আলী । আরও  বক্তব্য রাখবেন কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দসহ কিশোরগঞ্জ জেলার পাঁচটি আসনের জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থীগণ।  কর্মী সম্মেলন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে   জামাযাতে ইসলামীর প্রতিটি ইউনিট দিনরাত অবিরাম কাজ করে যাচ্ছে।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments