বাড়িরংপুর বিভাগনীলফামারী জেলাজলঢাকায় ৩ দিন ব্যাপী ভূমি মেলা অনুষ্ঠিত

জলঢাকায় ৩ দিন ব্যাপী ভূমি মেলা অনুষ্ঠিত

মোহাম্মদ লাল মিয়া (জাহিদ), জলঢাকা(নীলফামারী) প্রতিনিধি
নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি শুরক্ষতি করি এই শ্লোগান নিয়ে রবিবার সকালে আমতলীতে ভূমি মেলা-২৫ উপলক্ষে বর্নাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভূমি মন্ত্রনালয়, ভুমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় জলঢাকা উপজেলা ভূমি অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে। সকাল ১০টায় উপজেলা ভূমি অফিসের সামনে থেকে এক বর্নাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পর উপজেলা ভূমি অফিসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.বি.এম সারোয়ার রাব্বী সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন, এতে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা খোরশেদ আলম, উপজেলা পঃপঃ কর্মকর্তা ডাঃ কাজী মুহাম্মদ আতিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুজ্জামান, প্রাণী সম্পদ কর্মকর্তা সুমি আক্তার, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল কবীর সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
জলঢাকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.বি.এম সারোয়ার রাব্বী বলেন, ভূমি মেলা উদ্বোধনের দিন থেকে আগামী ২৭শে মে পর্যন্ত এ ভূমি সেবা কার্যক্রম চলমান ও ডিজিটাল পদ্ধতিতে ঘরে বসে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে নামজারি করা যায়। এতে কোন দালাল ধরতে হয় না এবং বাড়তি কোন টাকাও লাগে না। তিনি আরো বলেন, জনসচেতনতা বাড়ানোর জন্য আমরা ইউনিয়ন পর্যায়ে জমির মালিকদেও নিয়ে গণশুনানির আয়োজন করবো। 
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments