বাড়িঢাকা বিভাগগোপালগঞ্জ জেলাকাশিয়ানীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, অটোভ্যানসহ রাস্তায় তাণ্ডব

কাশিয়ানীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, অটোভ্যানসহ রাস্তায় তাণ্ডব

 কাশিয়ানী ( গোপালগঞ্জ)শিক্ষানবিশ প্রতিনিধি 

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মিল্টন বাজার এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২ জন নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১৫ মে) রাত আনুমানিক ৮টার দিকে, ঢাকা-খুলনা মহাসড়কে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, খুলনা থেকে ছেড়ে আসা চট্টগ্রাম গামী   বলেশ্বর পরিবহনের একটি যাত্রীবাহী বাস এবং খুলনাগামী একটি মালবাহী ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষের সময় একটি অটোরিকশা মাঝখানে পড়ে যায় এবং ধাক্কা খেয়ে রাস্তায় ভেঙে নিচে পড়ে যায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই অন্তত ২ জন নিহত হন এবং আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। নিহতদের মধ্যে বাস ও অটোরিকশার যাত্রী রয়েছে বলে ধারণা করা হচ্ছে। আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। 

খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালায়। দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ বলেন, “প্রাথমিকভাবে ২ জন নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। যান দুটি জব্দ করা হয়েছে।”

এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিচয় ও বিস্তারিত তথ্য যাচাই করে পরবর্তীতে জানানো হবে বলে জানিয়েছে পুলিশ। ইননালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments