বাড়িচট্টগ্রাম বিভাগচট্টগ্রাম জেলাসীতাকুণ্ডে ১০৫ জন প্রান্তিক মৎস্যচাষীকে ২৮৭৫ কেজি মৎস্য খাদ্য বিতরণ।

সীতাকুণ্ডে ১০৫ জন প্রান্তিক মৎস্যচাষীকে ২৮৭৫ কেজি মৎস্য খাদ্য বিতরণ।

মোহাম্মদ জামশেদ আলম,সীতাকুন্ড(চট্রগ্রাম)নিজস্ব প্রতিনিধি:

সীতাকুণ্ড মৎস্য দপ্তর এর উদ্যোগে ২০২৪-২৫ অর্থ বছরের আগস্ট/২৪ মাসের আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত ১০৫জন প্রান্তিক মৎস্যচাষীদের মাঝে ২৮৭৫ কেজি মৎস্য খাদ্য বিতরণ করা হয়েছে। আজ ১৫ মে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে উক্ত উপকরণ(মৎস্যখাদ্য) বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, সীতাকুণ্ড।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: কল্লোল বড়ুয়া, উপজেলা সমাজসেবা অফিসার লৎফুন নেছা বেগম, সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আবুল মনছুর, মৎস্যজীবী দলের সভাপতি মোঃ ইলিয়াস।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments