বাড়িময়মনসিংহ বিভাগময়মনসিংহ জেলাময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলায় ভারতীয় মদসহ প্রাইভেটকার ড্রাইভার আটক ।

ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলায় ভারতীয় মদসহ প্রাইভেটকার ড্রাইভার আটক ।

মো:নাসিম আকরাম, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ (শিক্ষানবিশ)প্রতিনিধি:
মাদকের থাবা শহর থেকে গ্রামেও ছড়িয়ে দিচ্ছে নানান কৌশলে। মাদক ব্যবসায়ীদের কাছে যেন অসহায় প্রশাসন। 
১৪ তারিখ  রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে ঈশ্বরগঞ্জে মার্কাজ মসজিদ সংলগ্ন এলাকায় একটি বেপরোয়া গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর স্থানীয় জনগণ গাড়িটি আটক করে। গাড়ির ভেতর থেকে বিপুল পরিমাণ মদের বোতল উদ্ধার করা হয়। এ সময় উত্তেজিত জনতা গাড়িটি ভাঙচুর করে এবং অনেকে মদের বোতল লুট করে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে গাড়িটি জব্দ করে এবং মোট ৫৬ বোতল মদ উদ্ধার করে।
গত কাল রাতে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলায়, ম’দ ভর্তি প্রাইভেটকারের সেই চালক গ্রেপ্তার….
পরবর্তীতে রাতে চালক মো. রোকনুজ্জামানকে গ্রেপ্তার করে পুলিশ।  রোকনুজ্জামানের বাড়ি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার কেওড়া ইউনিয়নের ভা’ঙ্গা’হাটি পাড়া গ্রামে। সে ওই গ্রামের জসিম উদ্দিনের ছেলে।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments