বাড়িঢাকা বিভাগকিশোরগঞ্জ জেলাঅপারেশন ডেভিল হান্টের বিশেষ অভিযানে পাকুন্দিয়ায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্টের বিশেষ অভিযানে পাকুন্দিয়ায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

আবু সালেহ মোঃ হামিদুল্লাহ , কটিয়াদী(কিশোরগঞ্জ)নিজস্ব প্রতিনিধি

অপারেশন ডেভিল হান্টের বিশেষ অভিযানে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন কফিল উদ্দিন স্বপন (২৯) ও মোঃ ইসলাম উদ্দিন (৫৫)। মঙ্গলবার (১৩ই মে) দুপুরে তাদের কিশোরগঞ্জের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে সোমবার (১২ মে) দিবাগত রাতে উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের পুলেরঘাট বাজার এলাকায় পুলিশ অভিযান চালিয়ে আওয়ামী লীগের ওই দুই নেতাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত কফিল উদ্দিন স্বপন পাটুয়াভাঙ্গা ইউনিয়নের মৃত মহিউদ্দিনের ছেলে এবং তিনি ওই ইউনিয়নের আওয়ামী লীগের সহ-সভাপতি। অপর আসামি মোঃ ইসলাম উদ্দিন একই ইউনিয়নের আদর্শপাড়া গ্রামের মৃত আব্দুল হাই এর ছেলে। তিনি ওই ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। 
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাখাওয়াৎ হোসেন বলেন, “বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্টে সোমবার দিবাগত রাতে দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের নামে থানায় ছাত্র-জনতার উপর হামলা ও বিস্ফোরক আইনে মামলা রয়েছে। এই মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments