বাড়িরাজশাহী বিভাগনওগাঁ জেলাধামইরহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত 

ধামইরহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত 

ছাইদুল ইসলাম, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি 
নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। 
মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল দশটার সময় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) মোছা. জেসমিন আক্তারের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে সভাটি করা হয়।
আলোচনা সভায়, মাদক নিয়ন্ত্রণে উপজেলার তালিকাভুক্ত মাদক বিক্রেতাদের গ্রেফতারের মাধ্যমে আইনের আওতায় আনা, স্কুল কলেজ ও পারিবারিকভাবে যুবকদের মধ্যে মাদকের কুফলতা বিষয়ক সচেতনতা বৃদ্ধি ও বাল্যবিবাহ, নারী নির্যাতন, ভূমি দখল রোধসহ বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করা হয়। 
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার রবিউল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ. ফরহাদ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বনবিট অফিসার আনিসুর রহমান, উপজেলা মৎস অফিসার আইয়ুব আলী, উপজেলা মহিলা বিষয়ক অফিসার খোন্দকার মাক্বামাম মাহমুদা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, বিজিবি ও ধামইরহাট থানা অফিসার ইনচার্জ প্রতিনিধি প্রমুখ। 
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments