বাড়িঢাকা বিভাগগোপালগঞ্জ জেলাকোটালীপাড়ায় হাতির পায়ের নিচে পিষ্ট হয়ে মাহুত নিহত

কোটালীপাড়ায় হাতির পায়ের নিচে পিষ্ট হয়ে মাহুত নিহত

মো হোসেন আলী  কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি –

গোপালগঞ্জের কোটালীপাড়ায় নিজ হাতির পায়ের নিচে পিষ্ট হয়ে মাহুত নজরুল ইসলাম (৩৫) নিহত হয়েছেন। পিতা জবের শেখের ছেলে এই মাহুত এর গ্রামের  বাড়ি কুড়িগ্রাম সদর সদর উপজেলার মোগলবাসা গ্রামে।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে কোটালীপাড়া উপজেলার হিরন ইউনিয়নের পোলসাইর এলাকায় এ ঘটনা ঘটে।

জানাগেছে, মাহুত নজরুল ইসলামের কোন ভুল সংকেত পেয়েই তাকে পিঠ থেকে ফেলে দিয়ে পায়ের নিচে পিষ্ট করে হাতিটি। ফলে ঘটনাস্থলেই সে নিহত হয়।

গোপালগঞ্জ বন বিভাগের জেলা বন কর্মকর্তা বিবেকানন্দ মল্লিক বলেছেন, পশু ডাক্তার সহ একটি প্রশিক্ষিত টিম হাতিটিকে নিয়ন্ত্রনে নেয়ার জন্য ইতোমধ্যে গাজিপুর থেকে রওনা হয়েছেন বলে জানান।

কোটালীপাড়া থানার অফিসার ইন চার্জ(ওসি)মোঃ আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, লাশের পোষ্টমর্টেম শেষে স্বজনদের কাছে তার লাশ বুঝে দেয়া হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments