বাড়িচট্টগ্রাম বিভাগকুমিল্লা জেলাকেমন হতে পারে টাইগারদের টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন।

কেমন হতে পারে টাইগারদের টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন।

মোঃ আবু জাফর,কুমিল্লা আদর্শ সদর(কুমিল্লা)শিক্ষানবিশ প্রতিনিধি।

ক্রীড়া প্রতিবেদন:আগামী ২ জুন ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। আসন্ন বিশ্বকাপে ২০টি দল অংশগ্রহণ করবে। ১৯ তম দল হিসাবে বিশ্বকাপে আছে টাইগাররা।৮ জুন যুক্তরাষ্ট্রের ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হবে টাইগারদের। কেমন হতে পারে টাইগারদের বিশ্বকাপ মিশন সেই ভাবনা এখন ক্রিকেটপ্রেমীদের মধ্যে।

অধিনায়ক হিসেবে নাজমুল হাসান শান্তর প্রথম বিশ্বকাপ অভিজ্ঞতা। প্রস্তুতি ম্যাচেও তেমন আশানুরূপ সাফল্য অর্জন করতে পারেনি লাল সবুজের দল। বিশ্বকাপ মিশনে টাইগারদের সম্ভাবনা নিয়ে এক প্রশ্নের জবাবে অধিনায়ক শান্ত বলেন,”প্রত্যাশা নিয়ে বেশি চিন্তা করলে তা প্লেয়ারদের মধ্যে বাড়তি চাপ তৈরি করে। আমরা চাপমুক্ত থাকতে চাই।”তিনি আরো বলেন,” আমাদের দলে দুজন অভিজ্ঞ খেলোয়ার- সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদ রয়েছে। এটা আমাদের প্লাস পয়েন্ট। আমরা এই অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাই। ওরা তরুণ খেলোয়াড়দের অনুপ্রেরণা দিবে।”

টাইগারদের বিশ্বকাপ মিশন নিয়ে অভিজ্ঞ সাকিব বলেন,”আমরা সব ম্যাচকে গুরুত্ব দেব। সব ম্যাচ থেকে সমান ২ পয়েন্ট পাওয়ার আছে। বিশ্বকাপে সব দল ভালো খেলতে আসে। এ ধরনের বড় আসরে সহজ ও দুর্বল দল বলে কিছু নেই। নিজেদের সামর্থ্যে সেরাটা যেন দিতে পারি সে প্রচেষ্টা আমাদের থাকবে।”

ক্রিকেট বিশ্লেষকরা মনে করেন, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে উইকেট কন্ডিশন বড় ধরনের পার্থক্য তৈরি করে দিতে পারে। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে কয়েকটা অঘটনের মাধ্যমে তা প্রমাণ পেয়েছে। সব দলের জন্যই নতুন অভিজ্ঞতা। নতুন পরিবেশ, কন্ডিশনে অংশগ্রহণকারী দলগুলো কিভাবে মানিয়ে নিতে পারে সেটা দেখার অপেক্ষায় দর্শকরা।

১৫ সদস্যের বাংলাদেশ দলের যারা রয়েছে:

নাজমুল হাসান শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহ অধিনায়ক), লিটন কুমার দাস, সৌম্য সরকার,

তানিজদ তামিম, সাকিব আল হাসান, তৌহিদ হৃদয়,

মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, তানভীর ইসলাম, শেখ মাহাদি, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও তানজিম সাকিব।

এছাড়া অতিরিক্ত হিসেবে রাখা হয়েছে প্রেসার হাসান মাহমুদ এবং বেটার আফিফ হোসেনকে।

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments