বাড়িচট্টগ্রাম বিভাগকুমিল্লা জেলাহোমনা-তিতাস আসন পুনর্বহালে এপিএস মতিন খানের নেতৃত্বে আনন্দ মিছিল

হোমনা-তিতাস আসন পুনর্বহালে এপিএস মতিন খানের নেতৃত্বে আনন্দ মিছিল

মোঃ তারিকুল ইসলাম, হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লা-২ (হোমনা-তিতাস) সংসদীয় আসন পুনর্বিন্যাসের ফলে স্থানীয় রাজনীতিতে নতুন মেরুকরণ সৃষ্টি হয়েছে। এ আসন পুনর্বহালের দাবিতে একপক্ষ যেখানে আন্দোলন চালিয়ে যাচ্ছে, অন্যদিকে পুনর্বিন্যাসের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রাক্তন এপিএস-২ ইঞ্জিনিয়ার এম এ মতিন খান।
শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে তিতাস উপজেলা থেকে গাড়িবহর নিয়ে নেতাকর্মীরা হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে জড়ো হন। পরে সেখান থেকে একটি বিশাল আনন্দ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাবেক মন্ত্রী মরহুম এম কে আনোয়ারের বাসভবনে সমাবেশে মিলিত হয়। পরে মতিন খান নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মরহুম এম কে আনোয়ারের কবর জিয়ারত করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন হোমনা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জহিরুল হক জহর। বক্তব্যে ইঞ্জিনিয়ার এম এ মতিন খান বলেন, “আমরা যারা বিএনপির রাজনীতি করি তারা এম.কে আনোয়ার ও ড. খন্দকার মোশাররফ হোসেনের কর্মী। তাদের আদর্শ ধারণ করে রাজনীতি করতে চাই। দল যদি মনোনয়ন দেয়, নেতাকর্মীদের সাথে নিয়ে মরহুম এম.কে আনোয়ার স্যারের স্বপ্ন বাস্তবায়নের চেষ্টা করবো।”
দীর্ঘদিন সরকারি চাকরিতে দায়িত্ব পালনের পর ২০২২ সালে বাধ্যতামূলক অবসরে যান সাবেক সচিব ও এপিএস-২ ইঞ্জিনিয়ার এম এ মতিন খান। এরপর থেকে তিনি নিয়মিতভাবে বিএনপির রাজনীতিতে সক্রিয় রয়েছেন। এপিএস থাকাকালীন তিনি হোমনা, মেঘনা ও তিতাস এলাকায় এম.কে আনোয়ার ও ড. খন্দকার মোশাররফ হোসেনকে উন্নয়ন কর্মকাণ্ডে সহায়তা করেছিলেন। নতুন আসন বিন্যাসে হোমনার স্থানীয় রাজনীতিতে তার অবস্থান গুরুত্ব পাচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments