বাড়িরাজশাহী বিভাগনওগাঁ জেলাহি‌লি‌তে পেঁয়াজের কে‌জি একশ, ওপা‌র ২টাকা

হি‌লি‌তে পেঁয়াজের কে‌জি একশ, ওপা‌র ২টাকা

 মোঃ তৌফিক রহমান, ধামইরহাট(নওগাঁ)শিক্ষানবিশ প্রতিনিধি 

বাংলাদেশের কৃষকদের স্বার্থ রক্ষায় ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ রেখেছে সরকার। এর জেরে চরম বিপাকে পড়েছেন ভারতীয় রপ্তানিকারকরা। সীমান্তে আটকে থাকা হাজার হাজার টন পেঁয়াজ এখন পচতে শুরু করেছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, পানির দরে অর্থাৎ মাত্র ২ রুপি কেজিতে পেঁয়াজ বিক্রি করতে বাধ্য হচ্ছেন দেশটির ব্যবসায়ীরা।

রপ্তানিকারকরা জানান, বাংলাদেশি আমদানিকারকদের মৌখিক আশ্বাসের ভিত্তিতে তারা সীমান্তে রপ্তানির জন্য পেঁয়াজ মজুদ করেছিলেল। হিলি ও আ‌রো কিছু সীমা‌ন্তে অন্তত ৩০ হাজার টন পেঁয়াজ মজুদ করা হয়েছিল, যার বাজারমূল্য কোটি কোটি রুপি। এখন এসব পেঁয়াজ পচতে শুরু করেছে। 
পেঁয়াজের অভাবে বাংলা‌দেশের হি‌লি বাজারে দেশী পেঁয়াজ ৮০ থে‌কে ৯০ ও ভ‌ারতীয় পেঁয়াজ ৯০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছ‌ে। খু‌শির খবর দে‌শি পেঁয়াজ আস‌তে শুরু ক‌রে‌ছে‌ ফুলকা বিক্রি হচ্ছ‌ে হি‌লি বাজা‌রে।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments