বাড়িবাংলাদেশেরাজশাহী বিভাগসলঙ্গায় কুরআন সবক ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সলঙ্গায় কুরআন সবক ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আবু হানিফ, উল্লাপাড়া (সিরাজগঞ্জ)নিজস্ব প্রতিনিধি:
সিরাজগঞ্জের সলঙ্গা থানার চড়িয়া শিকার আন্ নুর মডেল মাদ্রাসায় ৩৯ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআন সবক প্রদান ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার সকাল ১০টায় মাদ্রাসায় আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী,অভিভাবক ও অতিথিদের উপস্থিতিতে পবিত্র কোরআন সবক দেয়া হয়। সভাপতিত্ব করেন,ইসমাইল হোসেন তালুকদার। প্রতিষ্ঠান প্রধান মাও: রাকিবুল হাসানের সঞ্চালনায় সলঙ্গা ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মাও: কে.এম আব্দুল মজিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  শিক্ষার্থীদের হাতে পবিত্র কুরআন তুলে দেন।বিশেষ অতিথি ছিলেন,পরিচালক হুমায়ুন কবির, ম্যানেজিং কমিটির সদস্য মাও: নজরুল ইসলাম,মুঞ্জুরুল হাসান ও আফজাল হোসেন প্রমুখ।
এছাড়াও ৪২ জন শিক্ষার্থীর হাতে আমপারা তুলে দেন।শেষে কেরাত, হামদ-নাত ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments