বাড়িরাজশাহী বিভাগনাটোর জেলানলডাঙ্গায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ রাখায় ২০ হাজার টাকা জরিমানা 

নলডাঙ্গায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ রাখায় ২০ হাজার টাকা জরিমানা 

 নলডাঙ্গা(নাটোর)প্রতিনিধিঃ
নাটোরের নলডাঙ্গায় জ্বালানি তেল মজুদ রাখায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার(১২মার্চ) বিকেল ৫টায় দিকে নলডাঙ্গা উপজেলার বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের মমিনপুর বাজারে মেসার্স জমশেদ ট্রেডার্স পেট্রোলিয়াম জাতীয় পেট্রোল মজুদ রাখায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আল এমরান খান বলেন,ভ্রাম্যমান পরিচালনা করে
উপজেলার মমিনপুর বাজারে জমশেদের দোকানে তেল মজুদ পাওয়ায় মমিনপুর আরশেদল আলীর ছেলে মোঃ জমশেদ(৪৫) কে
ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯ এর ৪৩ ধারায় এই অভিযান পরিচালনা করা হয়। এসময় অভিযানে নলডাঙ্গা থানা পুলিশ উপস্থিত ছিলেন,ভোক্তার স্বার্থে এসকল অভিযান অব্যাহত থাকবে।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments