
এস এম মামুন সিপু , হাটহাজারী(চট্টগ্রাম) প্রতিনিধি
হাটহাজারী উপজেলার ৩নং মির্জাপুর ইউনিয়নে চাঁদাবাজি, গাছ কাটা,পাহাড়ী মাটি কাটা,মাদক ব্যবস্যসহ বিভিন্ন অপকর্ম এবং
এলাকায় আধিপত্য বিস্তার এমন কি মসজিদ কমিটি,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান দখলে নেওয়ার মতো ঘটনার সাথেও জড়িত বলে জানান এলাকাবাসী অভিযুক্তরা হল শ্রমিক দল নেতা আবদুল মান্নান ও যুবদল নেতা জাকের বাহিনী।বিগত ৮/৯ মাস ধরে এই বাহিনীর অত্যচারে এলাকার মানুষ অতিষ্ঠ।
তাদের আধিপত্য বিস্তার ও শক্তির জানান দিতে ১০শে জুন ২৫ ইং রাত আনুমানিক ৯.৩০টায় স্থানীয় মনসুরাবাদ জামে মসজিদের কমিটি নিয়ে সমাজের সর্দারের সাথে সামান্য তর্ক বির্তক হয়।এতে ক্ষিপ্ত হয়ে নিরপরাধ সাকিব(১৬)পিতা জামাল উদ্দিন ও মাদ্রাসা ছাত্র কামরুল(১৫) নামের দুই কিশোর কে চুরিকাঘাত করে।এতে তারা গুরুতর আহত হয়। আহত কিশোরদের প্রথমে স্থানীয় একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে।বর্তমানে আহতরা চিকিৎসাধীন রয়েছে।
এই ঘটনা সমাধানের জন্য ১১জুন ২৫ইং সকাল ১০টায় স্থানীয় গন্যমান্য ব্যাক্তিরা একটি বৈঠকের আয়োজন করে।উক্ত বৈঠকে সন্ত্রাসীরা রাম দা, কিরিচ নিয়ে আক্রমণ করে এবং কালু নামের আরেক ব্যক্তিকে কিরিচ দিয়ে কুপিয়ে জখম করে।
এই ঘটনায় এলাকাবাসী ক্রুদ্ধ হয়ে সন্ত্রাসীদের দাওয়া দিলে শ্রমিক দলের আহবায়ক আবদুল মান্নান কে ধরতে পারলেও অন্য সন্ত্রাসীরা পালিয়ে যেতে সক্ষম হয়। পরবর্তী শ্রমিক দলের আহবায়ক আবদুল মান্নান কে গনধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করে।
যাহা হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিশ্চিত করেন।
এ ঘটনায় আহত সাকিবের পিতা জামাল বাদি হয়ে ৭ জনের নাম উল্লেখ করে হাটহাজারী মডেল থানায় অভিযোগ দেন।অভিযুক্তরা হলেন, সুমন, মান্নান, জাকির, শাহা আলম, মামুন, জয় এবং দেলোয়ার।

