বাড়িবাংলাদেশেসিলেট বিভাগহবিগঞ্জের ‎বাহুবলে ডেভিল হান্ট অপারেশনে আওয়ামী লীগের ২ নেতা গ্রেফতার

হবিগঞ্জের ‎বাহুবলে ডেভিল হান্ট অপারেশনে আওয়ামী লীগের ২ নেতা গ্রেফতার

মোঃ সমুজ আলী রানা, বাহুবল, (হবিগঞ্জ) নিজস্ব প্রতিনিধি।।
 হবিগঞ্জের বাহুবলে ডেভিল হান্ট  অপারেশনে কার্যক্রম নিষিদ্ধ দলের দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। বাহুবল মডেল থানা পুলিশ শনিবার ভোররাতে এবং দুপুরে পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। 
‎গ্রেফতারকৃতরা হলেন ১ নং স্নানঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ফেরদৌস আলম (৪৯)। তিনি স্থানীয় স্বস্তিপুর গ্রামের হাফেজ আজিজুর রহমানের ছেলে। 
‎অপরজন হলেন, উপজেলার ৭নং ভাদেশ্বর ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক লিটন আহমেদ (৩৫)। তিনি পুকুরপাড় গ্রামের মোঃ ফুল মিয়ার ছেলে। 
‎  বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
‎ ওসি বলেন, আপনারা আমাকে সহযোগিতা করুন। কাজ করার সুযোগ দিন। আমি ২৪ ঘণ্টা জনগণের সেবায় প্রস্তুত। মাদক-জুয়া ও চোরাকারবারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি গ্রাম্য দাঙ্গা প্রতিরোধ, আইন-শৃঙ্খলা রক্ষা এবং ইভটিজিং বন্ধে পুলিশ কঠোর থাকবে। বাহুবলবাসীর প্রতি সহযোগিতার আহ্বান জানান তিনি। 
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments