বাড়িচট্টগ্রাম বিভাগচট্টগ্রাম জেলাসীতাকু‌ণ্ডের সৈয়দপুরে ​আওয়ামী সন্ত্রাসী​দের হামলা​য় আহত “ইউ‌নিয়ন যুবদ‌লের সভাপ‌তি“

সীতাকু‌ণ্ডের সৈয়দপুরে ​আওয়ামী সন্ত্রাসী​দের হামলা​য় আহত “ইউ‌নিয়ন যুবদ‌লের সভাপ‌তি“

মোহাম্মদ জামশেধ আলম, সীতাকুণ্ড (চট্টগ্রাম)নিজস্ব প্রতিনিধি :
২৬ এ‌প্রিল (শ‌নিবার) সকালে সৈয়দপু‌রের পুর্ব বাকখালী গ্রামে কোরবান আলী টেন্ডলের বাড়ী‌তে পা‌রিবারীক স‌মোঝতা বৈঠ‌কে যুবদলের ইউনিয়ন সভাপতি মহসেন আলী মনসনের উপর আওয়ামী সন্ত্রাসীদের হামলা। 
ঘটনার বিবরণ :
সৈয়দপু‌রের পুর্ব বাকখালী গ্রামে কোরবান আলী টেন্ডল বাড়ী‌তে পা‌রিবারীক স‌মোঝতা বৈঠ‌কে উপ‌স্থিত হন ইউ‌নিয়ন যুবদ‌লের সভাপ‌তি, মহ‌সেন আলী মনসন। বৈঠ‌কের এক পর্যায়ে আবুল কালামগং(আওয়ামী সন্ত্রাসী) মনস‌নের উপর অত‌র্কিত হামলা চালায়। আসামিরা তাকে হত‌্যার উ‌দ্দে‌শ্যে রামদা, কি‌রিছসহ দেশীয় অশ্র-সশ্র দি‌য়ে উপর্যপু‌রি কোপা‌তে থা‌কে, এ‌তে মনসন গুরুতর আহত হয়, তা‌কে রক্তাক্ত অবস্থায় সেখান থে‌কে উদ্ধার ক‌রে উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লেক্সে নি‌য়ে আ‌সেন তার দলীয় নেতা-কর্মীরা। আর আওয়ামী সন্ত্রাসীগং ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে নিজেদের অবরুদ্ধ করে রাখেন। পরবর্তীতে পুলিশকে খবর দিলে এসআই রাসেল আহম্মেদ টিম নিয়ে ঘটনাস্থলে এসে বিস্তারিত জেনে স্বেচ্ছায় অবরুদ্ধ হয়ে থাকা আওয়ামী সন্ত্রসীদের থানায় নিয়ে যান।
হাসপাতাল সু‌ত্রে জানা যায় আহত মনসন আলীর মাথায় গুরুতর আঘাত হওয়ায় বেশ ক‌য়েক‌টি সেলাই করা হ‌য়ে‌ছে এবং তি‌নি এখন শংকা মুক্ত, ত‌বে আঘাত‌টি য‌দি আ‌রেকটু গ‌ভির হত তাহ‌লে প্রাণ না‌সের শংকা ছিল।
এলাকাবাসীর বক্তব‌্য :
এলাকা সু‌ত্রে যানা যায়, যুবদ‌লের সভাপা‌তি মনসন তার এলাকায় কোরবান আলী টেন্ডলের বাড়ীতে তাদের পা‌রিবা‌রিক সম্প‌ত্তি নি‌য়ে বি‌রোধ নিস্প‌ত্তির বৈঠ‌কে গে‌লে অভিযুক্ত ১। আবুল কালাম ২। শ‌ফিউল্লা ৩। জা‌হেদ হো‌সেন ৪। আব্বাস ৫। ইমরান হো‌সেন, ৬। আজগর ৭। শ‌হিদগং অত‌র্কিত ভা‌বে যুবদ‌লের সভাপা‌তির উপর হামলা ক‌রে‌ছে। হামলায় যুবদলের সভাপতি মারাত্মক আহত হন। এলাকাবাসী জানান তারা সবাই আওয়ামী সন্ত্রাসী। বিগত ১৭ বছর তারা এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড, জবর দখল, বিএন‌পি নেতাকর্মী‌দের পু‌লি‌শি হয়রানীসহ নানান অপক‌র্ম ক‌রে‌ছে। হা‌সিনা পা‌লি‌য়ে যাওয়ার পর তারা কিছু দিন চুপচাপ থাক‌লেও, বর্তমা‌নে তারা আবারও পু‌র্বের অপক‌র্মে লিপ্ত হ‌য়ে‌ছে, মনস‌নের উপর হামলা তারই প্রমান ।
পু‌লিশ প্রশাস‌নের বক্তব‌্য:
এ বিষ‌য়ে পু‌লি‌শের উপ-প‌রিদর্শক রা‌সেল আহম্মেদ (তদন্ত কর্মকর্তা) ব‌লেন ভিক‌টিম মনস‌নের ভাই বাদী হ‌য়ে ৭জন‌কে স্পে‌সি‌পিক ও আরও ৭/৮ জন‌কে অজ্ঞাত রে‌খে এক‌টি মামলা দা‌য়ের ক‌রে‌ছেন এবং উক্ত মামলায় ৩ জন‌কে গ্রেফতার করা হ‌য়ে‌ছে। বিষয়‌টি জনাব ম‌জিবুর রহমান, ভারপ্রাপ্ত কর্মকর্তা, সীতাকুণ্ড থানা নি‌শ্চিত ক‌রে‌ছেন।
বিএন‌পি`র বক্তব‌্য :
এ‌ বিষ‌য়ে জেলা বিএন‌পি`র যুগ্ম-আহ্বায়ক, কাজী মো: সালাউ‌দ্দিন ব‌লেন অপরাধী সে যেই হোক তা‌কে আই‌নের আওতায় এনে ক‌ঠোর শা‌স্তি নি‌শ্চিত কর‌তে হ‌বে। যে বা যারা এসব অপরাধীর প‌ক্ষে দালালী করবে তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্যও বলেন তিনি। ইউ‌নিয়ন বিএন‌পি`র সভাপ‌তি কাজী এনামুল বারী ও সাধারণ সম্পাদক আইনুল কামাল ব‌লেন, ইউ‌নিয়ন যুবদ‌লের সভাপ‌তির উপর বর্বর হামলার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানা‌চ্ছি । পু‌লিশ প্রশাসন‌কে বিষয়‌টি স‌ঠিক ভা‌বে তদন্ত ক‌রে দোষী‌দের দৃষ্টান্তমুলক শা‌স্তি নি‌শ্চিত করার জন‌্য অনু‌রোধ ক‌রেন।
মামলার এজাহরভুক্ত আসামীগন :
১। আবুল কালাম (৫৫), পিতা-কোরবান টেন্ডল, ২। শ‌ফিউল্লা (৩৮), পিতা- আবু তা‌হের, ৩। জা‌হেদ হো‌সেন(২৮), পিতা- আবু তা‌হের, ৪। আব্বাস(২৭), পিতা : আবুল কা‌শেম, ৫। ইমরান হো‌সেন (২৪), পিতা- আবুল কা‌শেম, ৬। আজগর(৩০), ‌পিতা-আবুল কা‌শেম, ৭। শ‌হিদ (৩৫), পিতা- আবু তা‌হের।
গ্রেফতারকৃত আসামীগন :
১। আব্বাস (২৭), পিতা : আবুল কা‌শেম, ২। আজগর (৩০), ‌পিতা-আবুল কা‌শেম,৩। শ‌হিদ (৩৫), পিতা- আবু তা‌হের বলে যানা যায়।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments