
মাসুম বিল্লাহ ,বাউফল নিজস্ব প্রতিনিধি :
দক্ষিণাঞ্চলের বৃহত্তম বাউফল উপজেলার কালাইয়া ধান হাট। স্থানীয় ও দেশের বিভিন্ন স্থান থেকে ছোট – বড় বিভিন্ন ধান ব্যবসায়ী ও ক্রেতা ছুটে আসেন ধান ক্রয়-বিক্রয় করতে। ধান বেচা-কেনায় জমজমাট হয়ে উঠেছে কালাইয়ার ধান হাট। সারাদেশ থেকে আগত ধান-চাল ব্যবসায়ীদের পদচারণায় সগরম থাকে প্রতি সোমবার
সপ্তাহে একদিন এই বাজার টি সকাল থেকে রাত পর্যন্ত বেচা কেনা করেন আগত ব্যবসায়ী ও ক্রেতারা
উপজেলা সদর থেকে মাত্র ৫ কিলোমিটার অদূরেই কালাইয়া বাজার। পার্শ্ববর্তী উপজেলা লালমোহন, চরফ্যাসন, দশমিনা, রাঙাবালী, গলাচিপা, চরকাজলসহ বিভিন্ন ধানচাষীরা ধান বিক্রি করতে ছুটে আসেন এই হাটে। প্রাচীনকাল থেকে অন্য রকম সুনামের সাথে পরিচালিত হচ্ছে এই জনপ্রিয়হাট।
ধান বিক্রেতা মো. সোহেল জানান, বরিশাল বিভাগের অন্যতম বড় ধান বেচা-কেনার হাট এটি। ধানের মৌসুমে বেশ সগরম থাকে ঐতিহ্যবাহী কালাইয়া ধান হাট, নিরাপত্তা ও যোগাযোগ ব্যবস্থা দুটোই ভাল।হাটে আগত পাইকার খলিলুর রহমান সাথে কথা বলে জানা যায়, বাউফল উপজেলার কালাইয়া ধান হাট এ অঞ্চলের অন্যতম বৃহত্তম ধান হাট। বহু দূর থেকে চাষী
সহ ধান ব্যবসায়ীরা ধান বিক্রি করতে আসে কালাইয়ার হাটে। তাদের থেকে তারা ধান ক্রয় করে ঢাকা-মুন্সিগঞ্জ, যশোর, খুলনাসহ দেশের বড়-বড় চাউল ব্যবসায়ীদের কাছে ধান বিক্রি করেন।
কৃষক ও ধান বিক্রেতা দের অভিযোগ গত বাজারের তুলনায় মন প্রতি ২০০ থেকে ২৫০ টাকা কম দরে এই সপ্তাহে ধান বিক্রি হচ্ছে।
চরফ্যাসন কুকরী থেকে আসা ধান ব্যবসায়ী মো. হারুন বলেন, আমরা চর এলাকা থেকে প্রান্তিক কৃষক কাছ থেকে বিভিন্ন প্রজাতির ধান সংগ্রহ করে বড় ইঞ্জিনবাহী নৌকা ও ট্রলারে কালাইয়ার ধান হাটে নিয়ে আসি।
কালাইয়া বন্দর এলাকার বাসিন্দা সুভাষ শীল বলেন, কালাইয়া ধান হাট এই অঞ্চলের অন্যতম বৃহত্তম ধান হাট, এছাড়াও ডাল, মুদি মনোহরি, কাচামাল ইত্যাদি পাইকারী খুচরা ক্রয়-বিক্রয়ে অন্যতম প্রাচীন হাট হিসাবে সুপরিচিত। বিভিন্ন জায়গা থেকে ক্রেতা-বিক্রেতা হাটে প্রতি সপ্তাহে কোটি কোটি টাকার পন্য ক্রয়-বিক্রয় করে থাকেন।
কালাইয়ার স্থানীয় ব্যবসায়ীদের দাবি দূর দূরন্ত থেকে ছুটে আসা ক্রেতা বিক্রেতা দের চাহিদা অনুযায়ী পন্য সূলভ মূল্যে ও নিরাপদ যাতায়াত সহ সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হলে কালাইয়া বাজার আরো জমজমাট হয়ে উঠবে।

