বাড়িচট্টগ্রাম বিভাগচট্টগ্রাম জেলাসবাইকে জুলাই চেতনাকে ধারণ করতে হবে : চট্টগ্রাম জেলা প্রশাসক 

সবাইকে জুলাই চেতনাকে ধারণ করতে হবে : চট্টগ্রাম জেলা প্রশাসক 

অলিউল্লাহ খান বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম। 
চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম বলেছেন, বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণে মানবতার পক্ষে কাজ করতে  জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করতে হবে।
আজ ১৪ জুলাই সোমবার চট্টগ্রাম জুলাই স্মৃতি উদ্যানে জুলাই ২০২৪ এর গণ– অভ্যুত্থানে শহীদ ছাত্র জনতার স্মরণে স্মৃতি স্তম্ভ নির্মাণ কাজের  ভিত্তি প্রস্তর  স্থাপন ও নির্মাণ কাজের  উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই সব কথা বলেন। 
জেলা প্রশাসক বলেন, ফ্যাসীবাদবিরোধী আন্দোলনে ছাত্র তরুণদের অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে। ছাত্র-জনতার অভ্যুত্থানে আহত ব্যক্তিদের জন্য সরকারি হাসপাতালে সম্ভব না হলে বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হবে। দেশে চিকিৎসা সম্ভব না হলে পাঠানো হবে বিদেশে। এই চিকিৎসার সব ধরনের খরচ বহন করবে সরকার। এর বাইরে তাঁদের নগদ অর্থসহায়তা দেওয়া হবে। 
জেলা প্রশাসক আরো বলেন, জুলাই-আগস্ট আন্দোলনে যারা প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন তাদের মর্যাদা সমুন্নত রাখার জন্য সরকার যথাসাধ্য চেষ্টা করবে। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা ও আহতদের পরিবার  এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার  সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। 
উল্লেখ্য আগামী ৫ই আগস্ট একযুগে সারা বাংলাদেশে জুলাই স্তম্ভ উদ্বোধন করা হবে।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments