বাড়িবাংলাদেশেময়মনসিংহ বিভাগশ্রীবরদী খরিয়া কাজিরচর ইউনিয়নে ধানের শীষ প্রতীক মনোনীত পার্থীর নির্বাচন পরিচালনা অফিস...

শ্রীবরদী খরিয়া কাজিরচর ইউনিয়নে ধানের শীষ প্রতীক মনোনীত পার্থীর নির্বাচন পরিচালনা অফিস উদ্ধোধন ও নির্বাচনীয় পথসভা অনুষ্ঠিত

মোঃ শাহীন মিয়া, নিজস্ব প্রতিনিধি ( শ্রীবরদী শেরপুর)

২৩ শে নভেম্বর শ্রীবরদী  উপজেলা খরিয়া কাজিরচর  ইউনিয়ন  বিএনপি ও তার অংগ ও সহযোগী সংগঠনের  উদ্যোগে  ধানের শীষ প্রতীকে নির্বাচন পরিচালনার জন্য অফিস উদ্বোধন ও পথসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন শ্রীবরদী ও ঝিনাইগাতী সাবেক সংসদ সদস্য ও ধানেরশীষ  প্রতীকের কান্ডারী  জনাব মাহমুদুল হক রুবেল, তিনি অফিস উদ্বোধন ও পথসভা করেন, তিনি  বলেন সামনে আসছে  জাতীয় সংসদ নির্বাচন এ নির্বাচন আমার একার নয় আপনাদের সকলের কারন ফ্যাসিবাদ বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে, ছাএ জনতা রাজনৈতিক দলের  নেতা কর্মীর মধ্যে দিয়ে   আজ আওয়ামী লীগের বিদায়, তাই সকলে মিলে আগামী জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা করে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমাকে জয় যুক্ত করে আনবেন।  তথা দেশ নেএী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের  হাতকে শক্তিশালী করবেন। এবং আপনাদের  সকল কে নিয়ে এলাকার সকল উন্নয়ন মূলক কাজ করতে চাই। পরিশেষে সকল কে ধন্যবাদ জানিয়ে সকালের মঙ্গল কামনা করে সমাপ্তি ঘোষনা করেন। 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments