বাড়িবাংলাদেশেশ্রীবরদী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খোরশেদ আলম ফর্সা গুরুতর অসুস্থ হয়ে...

শ্রীবরদী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খোরশেদ আলম ফর্সা গুরুতর অসুস্থ হয়ে আইসিইউতে ভর্তি

এসডি সোহেল রানা স্টাফ রিপোর্টার,
শেরপুরের শ্রীবরদী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা জাতীয় পাটির সিনিয়র যুগ্ম আহবায়ক খোরশেদ আলম ফর্সা গুরুতর অসুস্হ হয়ে রাজধানী ঢাকার বারডেম হাসপাতাল আই সি ইউ ভতি রয়েছেন। বর্তমানে শারীরিক অবস্থা মোটেই ভালো নয় বলে
জানিয়েছেন তার ছোট ভাই মো জাকির হোসেন মন্টু।
শ্রীবরদী উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব তারেক মুহম্মদ আব্দুল্লাহ রানা জানায়, সাবেক উপজেলা চেয়ারম্যান খোরশেদ আলম ফর্সা দীর্ঘদিন যাবত ডায়াবেটিস সহ বিভিন্ন রোগে আক্রান্ত ।
দিনদিন তিনি শারীরিকভাবে অনেকটাই দুর্বল হয়ে পড়েছিলেন।
বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শে নিজ বাড়িতেই অবস্থান করে তিনি চিকিৎসা সেবা গ্রহণ করছিলেন।
গত ২০ দিন যাবত তিনি রাজধানী ঢাকার বারডেম হাসপাতালের উন্নত চিকিৎসার জন্য তিনি ভর্তি রয়েছেন।
বর্তমানে তিনি গুরুতর অসুস্থ হয়ে বারডেমের আইসিইউ ভর্তি রয়েছেন। তার পরিবারের পক্ষ থেকে আশু মুক্তি কামনায় সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments