বাড়িবাংলাদেশেচট্টগ্রাম বিভাগলামায় জমিতে গরু চরাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে এক জনের মৃত্যু,আহত ৩।

লামায় জমিতে গরু চরাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে এক জনের মৃত্যু,আহত ৩।

বিশেষ প্রতিনিধি,লামা,বান্দরবান।

বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক প্রতিবন্ধী ছেলের মৃত্যু হয়েছে, এতে আহত হয়েছে আরও ৩ জন। এরা সবাই একই পরিবারের লোক।

নিহত খোরশেদ আলম (২০)।সরই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম মেম্বারের ছেলে।

জানা যায় বুধবার (২৯ মে) সকাল ৮ :০০ টায় উপজেলার সরই ইউনিয়নের হাসনাপাড়া এলাকার নুরুল আলম মেম্বারের জমিতে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন, নুরুল আলম মেম্বারের ছেলে আব্দুর রহিম (৪৫)জাহাঙ্গীর আলম (৩৩), এবং আজগর আলীর ছেলে মিজানুর রহমান (৩২)।

আহত আব্দুর রহিম জানান, সকালে বাড়ির পাশে জমিতে গরু চরাতে যায় খোরশেদ আলম। ঝড় বাতাসে একটি বৈদ্যুতিক তার ছিঁড়ে জমিতে পড়ে ছিল। ছেঁড়া তারে বৈদ্যুতিক শক খেয়ে খোরশেদ মারা যায়। অনেকক্ষণ বাড়ি ফিরে আসছে না দেখে তার ভাই জাহাঙ্গীর, রহিম ও মিজান এগিয়ে যায়। জমিতে পড়ে থাকতে দেখে উদ্ধার করতে গিয়ে তারাও বিদ্যুৎ স্পৃষ্ট হয়।

পরে স্থানীয়রা সবাইকে উদ্ধার করে লোহাগাড়া সরকারি হাসপাতালে ভর্তি করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক খোরশেদ আলমকে মৃত ঘোষণা করেন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।এক জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে বলে জানান কর্তব্যরত চিকিৎসক।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments