বাড়িবাংলাদেশেচট্টগ্রাম বিভাগলংগদুতে  আট ঘন্টার ব্যবধানের স্বামী- স্ত্রী'র মৃত্যু।

লংগদুতে  আট ঘন্টার ব্যবধানের স্বামী- স্ত্রী’র মৃত্যু।

মোঃ এরশাদ আলী, লংগদু(রাঙ্গামাটি)।

রাঙ্গামাটির লংগদু উপজেলাস্থ  গুলশাখালী ইউনিয়নে একই দিনে স্বামীর – স্ত্রী দুই জনের মৃত্যুর ঘটনা ঘটেছে।

১৮ জুন (মঙ্গলবার)  রাঙ্গামাটি পার্বত্য জেলা দুর্গম লংগদু উপজেলাধীন গুলশাখালী ইউনিয়নের মোহাম্মদপুর (৩ নং ওয়ার্ড) নিবাসী ও সীমান্ত প্রহরী কিন্ডারগার্টেন ( গুলশাখালী বর্ডার গার্ড হাইস্কুল) এর প্রধান শিক্ষক মোঃ মাসুদ রানার পরম বাবা ও পৃথিবীর মায়া ত্যাগ করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন)।

এলাকাবাসী নিহতের পরিবারের সদস্যগণ জানান, আজ সকাল ৯ ঘটিকায় মাসুদ রানার পিতা (স্বামী) আব্দুল জব্বার (৮০) প্রকাশ সুরুজ চৌধুরী  নিজ বাড়িতে বার্ধক্য জানি কারণে মৃত্যু বরণ করেন। তাহার জানাজা ও দাফন-কাফন সম্পন্ন করে বাড়ি ফেরার আগেই মাসুদ রানার গর্ভধারিনী মাতার ( আব্দুল জব্বারের স্ত্রী) হালিমা বেগম (৬৫) এর মৃত্যু হয়েছে। এতে শোকে কাতর  মৃতের পরিবারের সদস্যগণ ও আত্মীয়-স্বজনরা।  সমবেদনা জানানোর কোনো ভষা খুঁজে পাচ্ছেন না এলাকাবাসী।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments