
হ্লাছোহ্রী মারমা, রোয়াংছড়ি (বান্দরবান) প্রতিনিধি: বান্দরবান সদর ও রোয়াংছড়ি উপজেলা অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত প্রাক্তন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে দুর্নীতি দমন কমিশনের মামলায় কারাগার মিলটন দস্তিদার। বিএসআর পার্ট-১ এর ৭৩ নং বিধির নোট (২) অনুযায়ী রোয়াংছড়ি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা মিলটন দস্তিদার গ্রেফতার করে কারাগারে প্রেরণের ফলে সরকারী চাকুরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে জানা গেছে। ইতিপূর্বে রোয়াংছড়ি উপজেলায় খাদ্যশস্য ও নগদ অর্থ প্রায় ২৪ কোটি টাকা উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও সরকারি অর্থ অপব্যবহারের অভিযোগে স্থানীয় জনসাধারণের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। উন্নয়ন নামে উপজেলা ত্রাণ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মিলটন দস্তিদারের বিরুদ্ধে টেস্ট রিলিফ (টিআর), কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা), কাবিটা এবং অন্যান্য উন্নয়ন প্রকল্পে কাজ সম্পন্ন না করেই বরাদ্দ অর্থ ও খাদ্যশস্য আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। সূত্রে জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, ঢাকা ও জেলা কর্ণধার কমিটির সভায় অনুমোদনের প্রেক্ষিতে জেলা প্রশাসকের কার্যালয় বান্দরবান পার্বত্য জেলা ত্রাণ ও পুনর্বাসন শাখা কর্তৃক উপজেলাওয়ারী সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসকগণে অনুকূলে চলতি ২০২৫-২০২৬ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা-কাবিটা) কর্মসূচীর আওতায় উপজেলাভিত্তিক নগদ অর্থ (টাকা), খাদ্যশস্য (চাল) ও খাদ্যশস্য (গম) উপ-বরাদ্দ প্রদান করা হয়। উর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে পৃথকভাবে প্রেরিত বরাদ্দ ধাপে ধাপে প্রথম কিস্তি,দ্বিতীয় কিস্তি ও বিশেষ বরাদ্দসহ ২০২৫-২০২৬ অর্থ বছরের দ্বিতীয় ধাপে প্রকল্প সংখ্যা ও বরাদ্দকৃত পরিমাণ নগদ অর্থ ৭৭ লাখ ৪৬ হাজার ২৭৮.০৭ টাকার রোয়াংছড়ি উপজেলায় বরাদ্দের বিপরীতে ২৫ টি প্রকল্প, ৪৬.১৬৯৯ মে:টন চাল বরাদ্দ বিপরীতে ৬টি প্রকল্প , ৪৬.১৬৯৯ মে:টন গম বিপরীতে ৫টি প্রকল্প বাস্তবায়ন, ২০২৫-২০২৬ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ নগদ অর্থ (টাকা) ও খাদ্যশস্যের (চাল ও গম) (টিআর) কর্মসূচীর আওতায় রোয়াংছড়ি উপজেলায় অনুকূলে নগদ অর্থ উপ-বরাদ্দ প্রদানকৃত ৪৪ লাখ ২৫ হাজার ৯১২.২১ টাকা ও নগদ অর্থের বিপরীতে গৃহীত প্রকল্প ১৬টি প্রকল্প বাস্তবায়ন এবং ৪৪ লাখ ৮১ হাজার ৯৮৭.৩১টাকার অনুকূলে ১৯টি প্রকল্প, খাদ্যশস্য চাল ২৬.৭৩ মে:টন অনুকূলে ৫টি প্রকল্প ও খাদ্যশস্য গম ২৬.৭৩ মে:টন অনুকূলে ৫টি প্রকল্প করতে বলা হয়। এতে নগদ অর্থ মোট ১ কোটি ৬৬ লাখ ৫৪ হাজার ১৭৭.৬০টাকা (এক কোটি ছেষট্টি লাখ পঞ্চান্ন হাজার এশত সাতাত্তর টাকা ষাট পয়সা), কাবিখা-খাদ্যশস্য চাল ৭২.৮৯৯৯ মে:টন এবং কাবিখা-খাদ্যশস্য গম ৭২.৮৯৯৯ মে:টন। সর্বমোট খাদ্যশস্য ও নগদ অর্থ প্রায় ২৪ কোটি টাকা উন্নয়ন অর্থকে উন্নয়ন নামে উপজেলা ত্রাণ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মিলটন দস্তিদারের বিরুদ্দে দুর্নীতি ও সরকারি অর্থ অপব্যবহারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তবে বর্তমানের রোয়াংছড়ি উপজেলা অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলটন দস্তিদার গ্রেফতার হয়ে চাঁদপুর জেলা কারাগারে রয়েছে।

