
নাজমুল শেখ , কোটালীপাড়া (গোপালগঞ্জ)শিক্ষানবিশ প্রতিনিধিঃ
গোপালগঞ্জ জেলার, কোটালীপাড়া থানার সবজি চাষীদের মাঝে বইছে আনন্দের জোয়ার। কোটালীপাড়া বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা যাচ্ছে এখানকার মাছ চাষিরা তাদের পুকুর পাড়ে একাধিক সবজি চাষ করছে। প্রতিকুল আবহাওয়া থাকার কারণে অন্য বছরের তুলনায় এ বছর ফলন অনেক ভালো হয়েছে। এ সবজি স্থানীয় চাহিদা মিটিয়ে বাংলাদেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়। তবে সার ও কীটনাশকের দাম বৃদ্ধি নিয়ে তাদের অনেক অভিযোগ। সরকার যদি সার, কীটনাশক এর দাম কমিয়ে সহজলভ্য করত তাহলে কৃষি খাতে মানুষের সম্পৃক্ততা আরও বাড়তো। সেই সাথে প্রতিটি কৃষককে উপজেলা কৃষি কর্মকর্তা মাসে অন্তত একবার ট্রেনিং এর ব্যবস্থা গ্রহণ করলে কৃষকরা কৃষি কাজে উৎসাহিত হত ও আশানুরূপ ফল পাওয়া যেত।

