বাড়িবাংলাদেশেঢাকা বিভাগমানিকগঞ্জে দুই শিশুসহ মায়ের মৃতদেহ উদ্ধার।

মানিকগঞ্জে দুই শিশুসহ মায়ের মৃতদেহ উদ্ধার।

শেখ শহিদ আহমেদ ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি 
মানিকগঞ্জ শহরের পশ্চিম বান্দুটিয়া এলাকায় প্রবাসীর স্ত্রী ও তাঁর দুই সন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে কবি মহিদুর রহমান সড়কের একটি ভাড়া বাসা থেকে লাশ তিনটি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন-মালয়েশিয়া প্রবাসী শাহীন দেওয়ানের স্ত্রী শিখা আক্তার (২৭), তাঁর ছেলে আলভী (৭) ও মেয়ে সায়মা আক্তার (২)।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে অ্যালুমিনিয়াম ফসফাইট জাতীয় বিষের ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে।
প্রতিবেশীরা জানান, সকালে বিদ্যুৎ বিল সংগ্রহ করতে গিয়েও বাসার দরজায় সাড়া পাননি। পরে বাড়ির মালিককে খবর দিলে তিনি ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে পুলিশ দরজা ভেঙে ঘরে প্রবেশ করলে শিখা আক্তারের লাশ বিছানায় এবং দুই শিশুর লাশ খাটের নিচে মেঝেতে পড়ে থাকতে দেখা যায়।
নিহতের স্বামী শাহীন দেওয়ান এক মাস আগে মালয়েশিয়া যান। তিনি এর আগে দেশে হ্যালোবাইক চালাতেন। নিহত শিখা ছিলেন তাঁর দ্বিতীয় স্ত্রী। সন্তানদের মধ্যে আলভী প্রথম সংসারের ছেলে। সদর থানার এসআই তরিকুল ইসলাম জানান শিখা আক্তার শাহিনের মধ্যে দীর্ঘদিন যাবত দাম্পত্য কলহ চলছিল। 
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments