বাড়িবাংলাদেশেসিলেট বিভাগমাধবপুরে প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত

মাধবপুরে প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত

রাখেশ দাস,মাধবপুর(হবিগঞ্জ)বিশেষ প্রতিনিধি

শিক্ষার্থীদের পড়াশোনা, নৈতিক শিক্ষা ও শৃঙ্খলা বিষয়ে অভিভাবকদের আরও সচেতন করতে হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার কাটিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এ সমাবেশে অভিভাবক ও শিক্ষকরা একত্রিত হন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ কবির হোসেন। তিনি বলেন, “সন্তানের শিক্ষার ক্ষেত্রে মায়ের ভূমিকা সবচেয়ে বেশি। বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতির পাশাপাশি ঘরে বসেও সন্তানকে পড়াশোনায় উৎসাহিত করতে হবে। শিক্ষক ও অভিভাবকরা একসাথে কাজ করলে প্রাথমিক শিক্ষার মান আরও সমৃদ্ধ হবে।”
সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী ও ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা।
শেষে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে অভিভাবকরা শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি ও শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে নানা মতামত তুলে ধরেন।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments