
মাদারীপুর বিশেষ প্রতিনিধি :বেলায়েত হাওলাদার
মাদারীপুর জেলার সদর উপজেলার শিরখাড়া-ঘুনসী এলাকায় যৌথবাহিনীর পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্রসহ ছয়জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে তিনজন নারীও রয়েছেন।
শুক্রবার বার ২৫/০৭/২০২৫ইং দিনে অভিযান পরিচালনা করে যৌথবাহিনী। অভিযানে একটি বিদেশি পিস্তল, রাইফেলসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন:
পারুল বেগম (৪৮), স্বামী: মফেজ মাতুব্বর
মিলন সব্যসাচী ওরফে দেবু মাতুব্বর (৫৫), পিতা: মৃত করিম মাতুব্বর (তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, মাদারীপুর জেলার মুখপাত্র তুষার সব্যসাচীর পিতা)
কামাল মাতুব্বর (৫০), পিতা: মৃত শাহ আলম মাতুব্বর
মনু মাতুব্বর (৫৭), পিতা: মৃত শাহ আলম মাতুব্বর
খাদিজা বেগম (২৬), স্বামী: শিহাব মাতুব্বর
লাকী আক্তার, স্বামী: কামার মাতুব্বর
অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এই চক্রটি দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র সংগ্রহ ও অপরাধমূলক কার্যকলাপে জড়িত ছিল বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

