বাড়িচট্টগ্রাম বিভাগখাগড়াছড়ি জেলামাটিরাঙ্গা পৌরসভাতে ওয়াদুদ ভূঁইয়ার সমর্থক পরিষদের উদ্যোগে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক।

মাটিরাঙ্গা পৌরসভাতে ওয়াদুদ ভূঁইয়ার সমর্থক পরিষদের উদ্যোগে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক।

নাজমুল চৌধুরী- মাটিরাঙ্গা(খাগড়াছড়ি)বিশেষ প্রতিনিধি :

খাগড়াছড়ি জেলার,মাটিরাঙ্গা পৌরসভা ২ নং ওয়ার্ড  নবরায় মহাজন পাড়াতে ওয়াদুদ ভূঁইয়া  সমর্থক পরিষদের উদ্যোগে উঠান বৈঠক হয়। উক্ত বৈঠকে  সভাপতিত্ব   করেন, শান্ত মোহন ত্রিপুরা কারবাড়ি এবং প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি জনাব নাছির আহাম্মেদ চৌধুরী ও সঞ্চালনা করেন ওসমান গনি আরও ছিলেন উপজেলার বিএনপি সাংগঠনিক শামসুল হক ও পৌর ২ নং ওয়ার্ড সাবেক কমিশনার আবু মিয়াএবং ওয়াদুদ ভূঁইয়া সমর্থক পরিষদের পৌর সভাপতি দেলোয়ার হোসেন ধন  মিয়া  সাধারণ সম্পাদক আবুল হাসেম ২ নং ওয়ার্ড  বিএমপি  অন্যান্য নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে  হয়ে ওয়াদুদ ভূঁইয়ার  জন্য ধানের শীষে ভোট চান।
বৈঠকে বক্তারা বলেছেন, ৫ই আগষ্টের আগে ও পরে কি হয়েছে সেটা সবাই অবগত রয়েছেন । দেশের সর্বক্ষেত্রে সমহারে উন্নয়ন নিশ্চিত করতে আগামী সংসদে বিএনপি প্রার্থী ওয়াদুদ ভুইয়াকে  পুনরায় নির্বাচিত করতে হবে আমাদের প্রয়োজনেই ।  আগামীর উন্নয়ন নিশ্চিতকল্পে ওয়াদুদ ভুইয়ার মতো অভিজ্ঞতা সম্পন্ন মানুষের বড়ই প্রয়োজন ।  তাই দল-মতের উর্ধ্বে উঠে পার্বত্য অঞ্চলের উন্নয়নের স্বার্থে ওয়াদুদ ভুইয়ার ধানের শীষের প্রতীকে ভোট দেয়ার আহবান জানান বক্তারা ।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments