
নিজস্ব প্রতিবেদক ধামরাই ঢাকা :
২৬নভেম্বর বুধবার সকাল ১২ ঘটিকায় দিকে ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নে অভিযান চালায় পরিবেশ অধিদপ্তর। ফসলি জমি কেটে ইট তৈরি এবং পরিবেশ অধিদপ্তরের ছালপত্র ছাড়া চালানো হয় এই অবৈধ ইটভাটা এই পরিপেক্ষিতে ধামরাইতে বিভিন্ন স্থানে ইট ভাটার চিমনি ভেঙে ফেলা হচ্ছে। সীতি এলাকায় অবস্থিত একটি ইটভাটা যার মালিক সোলাইমান ইসলাম। পরিবেশ অধিদপ্তরে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপযুক্ত কাগজপত্র না পাওয়ায় অভিযান চালিয়ে ইটভাটা গুঁড়িয়ে দেয়ার একপর্যায়ে হঠাৎ মালিক অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে তাকে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে হয়। পরিবেশ অধিদপ্তর ইট ভাটাটির কার্যক্রম বন্ধ করে চলে যায়।

