
মনপুরা (ভোলা-৪) প্রতিনিধি।
মনপুরা উপজেলার বাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও সাবেক ইউপি চেয়ারম্যান, মনপুরা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব শাহরিয়ার চৌধুরী দীপক।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন আমি মনপুরা উপজেলার সকল মানুষের সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করি, তার সাথে মনপুরা উপজেলা বাসীকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন।
প্রিয়, মনপুরা বাসী আসসালামু আলাইকুম আমি শাহারিয়ার চৌধুরী দ্বীপক মনপুরারই কৃতিসন্তান এই পবিত্র রমজান মুসলিম উম্মার জীবনে আসে রহমত, মাগফেরাত ও নাযাত স্বরূপ। এই মাসটি মুসলমানদের জন্য আত্মশুদ্ধির মাস। মাস শেষে এবং বছর ঘুরে আসে পবিত্র ঈদুল ফিতর। এই দিনে মুসলমানদের সুখ শান্তি ও আনন্দ উপভোগ করার দিন। এই দিনে ব্যক্তি পরিবার সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের আত্মশুদ্ধি সংযোজন সোহাগ ও সম্প্রীতি লাভ ঘটুক এটাই কামনা করি।
এই পবিত্র ঈদুল ফিতরে মনপুরা উপজেলার প্রতিটি মানুষের জীবনে অনাবিল আনন্দ ও পূর্ণতায় ভরে উঠুক এবং একে অপরের প্রতি হিংসা বিদ্বেষ ভুলে সকলে একত্রিত হয়ে ঈদুল ফিতরের আনন্দ উপভোগ করুক এই দোয়া ও সম্প্রীতি কামনা করি।
আমি শাহরিয়ার চৌধুরী দীপক আসন্ন মনপুরা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। আমি যেন আপনাদের পাশে থেকে সমাজের উন্নয়নমূলক কাজ করতে পারি এবং মনপুরা উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে উপহার দিতে পারি সেই জন্য আমাকে দোয়া করবেন এবং আপনারা মনপুরা উপজেলা বাসী আমার সাথে থেকে আমাকে সর্বাত্মক সহযোগিতা করবেন এই আসা করি। আপনাদের সুন্দর সুস্থ জীবন কামনা করে মনপুরা উপজেলা বাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। ঈদ মোবারক !

