
মো: বনি আমিন ,মনপুরা উপজেলা প্রতিনিধি
ভোলার মনপুরায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম মাতব্বর দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর ) রাত আনুমানিক ১২.৩০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে তার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যগ করেন।
তিনি উপজেলার ২ নং হাজির হাট ইউনিয়ন এর চর যতিন এলাকার বাসিন্দা।
বৃহস্পতিবার (১১ডিসেম্বর ) বেলা ২ টায় স্থানীয় হাজির হাট মডেল হাইস্কুল মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন করা হয়।
এ সময় উপজেল নির্বাহী অফিসার জনাব মো: আবু মুছা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও মনপুরা বিএনপি সভাপতি আলহাজ্ব শামসুদ্দিন বাচ্চু চৌধুরী , সাধারণ সম্পাদক মফিজুর রহমান ( মিলন মাতাব্বর), সিনিয়র সভাপতি আব্দুল খালেক সেলিম মোল্লা সহ বিএনপি ও আওয়ামী লীগ এর রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও মরহুমের স্বজনরা উপস্থিত ছিলেন।
তিনি ব্যক্তিগত জীবনে বীর মুক্তিযোদ্ধা, ও একজন রাজনৈতিক ব্যক্তি হিসাবে কাজ করে গেছেন। মৃত্যুকালে স্ত্রী ও ২ পুত্র, সন্তান রেখে গেছেন। জানাযা শেষে উপজেলা র্কোট জামে মসজিদের কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে এলাকায়, ও রাজনীতিবিদ দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

