বাড়িঅর্থনৈতিকভারতের ত্রিপুরায় গনপিটুনিতে নিহত ৩ বাংলাদেশীর মরদেহ বিজিবি"র কাছে হস্তান্তর করেছে...

ভারতের ত্রিপুরায় গনপিটুনিতে নিহত ৩ বাংলাদেশীর মরদেহ বিজিবি”র কাছে হস্তান্তর করেছে বিএসএফ

মোঃ সমুজ আলী রানা, বাহুবল (হবিগঞ্জ) নিজস্ব প্রতিনিধি।। 
ভারতের সীমান্ত এলাকায় গন পিটুনিতে নিহত ৩ বাংলাদেশি নাগরিকের মরদেহ আনুষ্ঠানিক ভাবে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ । 
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্তে এ মরদেহ হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়।
মরদেহ গ্রহণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন নিহতদের পরিবারের সদস্যরা, চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম, মাধবপুর-চুনারুঘাট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ছালিমুর রহমান, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম এবং বাল্লা বিজিবি কোম্পানি কমান্ডার খাইরুল আলম। 
অন্যদিকে ভারতের পক্ষে উপস্থিত ছিলেন খোয়াই থানার অফিসার ইনচার্জ কৃষ্ন ধন সরকার, বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার কুরদিস  সহ ভারতের বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক ও সীমান্ত কর্মকর্তারা।
উভয় দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে বিজিবি-বিএসএফ যৌথ উদ্যোগে নিহতদের মরদেহ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। এরপর নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। 
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত তিন বাংলাদেশি কয়েক দিন আগে সীমান্ত পেরিয়ে ভারতে গিয়ে ছিলেন। পরে সেখানকার অভ্যন্তরে চোর সন্দেহে গনপিটুনিতে মৃত্যু বরন করেন তারা। সীমান্তের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে  মরদেহ দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments