
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত চলতি শিক্ষা বর্ষের আলিম পরীক্ষায় সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দুটি মাদ্রাসা থেকে একজন পরীক্ষার্থীও পাস করেনি। মাদ্রাসা দুটি হলো পুকুরপাড় এস এন্ড বি ফাজিল মাদ্রাসা ও বন্যাকান্দি আলিম মাদ্রাসা।
পুকুরপাড় ফাজিল ও বন্যাকান্দি আলিম মাদ্রাসা থেকে এ বছর ১০ জন করে শিক্ষার্থী পরীক্ষায় অংশ ন
পুকুরপাড় ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ এনামুল হক জানান, ‘করোনা কালে শিক্ষার্থীদের লেখাপড়ায় ঘাটতি রয়ে গেছে তার প্রতিফল এখনও আমরা পাচ্ছি। তাছাড়া তার মাদ্রাসায় সব সময়ই আলিম শ্রেণিতে শিক্ষার্থীদের উপস্থিতি খুবই কম ছিল। অনেক চেষ্টা করেও ছেলে মেয়েদের মাদ্রাসায় আনতে পারিনি। এরা একেবারে লেখাপড়া করে না।’
বন্যাকান্দি আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান জানান, ‘তার আলিম শাখাটি এমপিওভুক্ত নয়। এক সময় মাদ্রাসা শিক্ষাবোর্ড থেকে এই শ্রেণিতে পাঠদানের অনুমতি পাওয়ার পর যে সব শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছিল পরবর্তীতে তারা চাকরি ছেড়ে অন্যত্র চলে গেছেন। ফলে একেবারেই ক্লাস হয়নি। এর ফলশ্রুতিতে তাদের ফলাফলে এবার এই বিপর্যয় ঘটেছে।’
এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে যোগাযোগ করলে অফিসের একাডেমিক সুপারভাইজার মোঃ মোসলেম উদ্দিন জানান, ‘প্রকৃতপক্ষে মাদ্রাসাগুলোতে ছাত্র-ছাত্রীদের উপস্থিতি যেমন কম পাশাপাশি তারা কেউ লেখাপড়াও করে না। উপজেলা শিক্ষা অফিস থেকে উল্লিখিত দুটি মাদ্রাসা প্রধানকে একজন শিক্ষার্থীও পাশ না করার কারণে কারণ দর্শানো পত্র দেওয়া হবে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড ও অধিদপ্তরে চিঠি পাঠানো হবে।

