বাড়িচট্টগ্রাম বিভাগচট্টগ্রাম জেলাবিশিষ্ট সমাজ সেবক ও সাবেক চেয়ারম্যান মরহুম সিরাজুল হক সিকদার এর ৩৭'তম...

বিশিষ্ট সমাজ সেবক ও সাবেক চেয়ারম্যান মরহুম সিরাজুল হক সিকদার এর ৩৭’তম মৃত্যু বাষি’কী। 

এস,ইউ, এম,ইলিয়াস সিকদার, নিজস্ব প্রতিনিধি  “সাতকানিয়া চট্টগ্রাম।
আজ ৩১ ডিসেম্বর ২০২৫ ইং। আজকের এই দিনে মৃত্যু বরন করেছিলেন চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানাধীন ১৪নং পুরানগড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম সিরাজুল হক সিকদার। আজ থেকে ৩৭ বছর আগে ১৯৮৮ ইংরেজি  সালের ৩১ ডিসেম্বর  দেশ ও জনগণের নিবেদিত প্রাণের ঐকান্তিক কান্ডারী, ন্যায়নীতি ও জনগণের অধিকার প্রতিষ্ঠার নিরলস সংগ্রামী নেতা,গণমানুষের ঐক্য ও শৃঙ্খলা ফিরিয়ে আনার অনন্য সংগঠক, পুরানগড় হাই স্কুলের প্রতিষ্ঠাতা, পুরানগড় ইউনিয়নের স্থপতি, সাবি’ক উন্নয়নের রূপকার, গরীব মেহনতী মানুষের বলিষ্ঠ কন্ঠস্বর ইহলোক ত্যাগ করে পরপারে চলে যান।০১ জানুয়ারী / ১৯৮৯ ইং মরহুমকে সমাধিস্হ করা হয়। আজো এলাকাধীন  সব ‘ স্তরর জনগণ  শ্রদ্ধাভরে মরহুমের স্মৃতি চারণ করে যাচ্ছে। 
তাই মরহুমের রূহের মাগফিরাত ও জান্নাতের শ্রেষ্ঠ মাকামে অধিষ্ঠিত করার জন্য মহান আল্লাহর রহমত এবং সকলের দোয়া কামনা করছি। 
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments