বাড়িবাংলাদেশেচট্টগ্রাম বিভাগবান্দরবানের লামায় গাছ টানার কাজে ব্যবহৃত পোষা হাতি আটক, দেড় শতাধিক গাছ...

বান্দরবানের লামায় গাছ টানার কাজে ব্যবহৃত পোষা হাতি আটক, দেড় শতাধিক গাছ জব্দ।

মোহাম্মদ আফজাল হোসেন জয়,বিশেষ প্রতিনিধি, লামা-বান্দরবান।

বান্দরবানের লামা উপজেলার দুর্গম এলাকায় বন খেকোদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে লামা বন বিভাগের একটি দল। শনিবার (২৩ মার্চ) সকাল থেকে দিন ভর লামা উপজেলা সরই ইউনিয়নের দূর্গম এলাকা লেমুপালং খাল ও শিল ঝিরি এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় বনের গাছ টানার কাজে ব্যবহৃত একটি পোষা হাতি আটক সহ দেড় শতাধিক বনের গাছ জব্দ করা হয়েছে।

লামা বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. আরিফুল হক বেলাল বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, “বনের গাছ টানা কাজে ব্যবহৃত একটি পোষা হাতি আটক করা হয়েছে। আটক হাতিটি ডুলহাজারা বঙ্গবন্ধু সাফারি পার্কে রাখা হবে”। এ ব্যাপারে নিয়মিত মামলা সহ অন্যান্য আইন গত পদক্ষেপ নেওয়া হবে।

ডলুছড়ি রেঞ্জ কর্মকর্তা মো. রেজাউল ইসলাম বলেন, “দূর্গম এলাকা লেমুপালং খাল ও শিল ঝিরি এলাকায় বন বিভাগ অভিযান পরিচালনা করে একটি পোষা হাতি ও ১৪৯ টুকরা বনের গাছ জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আদালতে নিয়মিত মামলা করা হবে”।

জানা যায়, জেলা শহর থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে সরই ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড লেমু পালং মৌজার লাংগি পাড়া, বাক্কা পাড়া, পুরোনো দেওয়ান পাড়া ও নতুন দেওয়ান পাড়া এলাকায় প্রতি বছর শুষ্ক মৌসুমে (জানুয়ারি থেকে মে) পানি কমে গেলে এই খাল ও ঝিরির ওপর দিয়ে হাতি দিয়ে বনের গাছ টানা হয়। বর্তমানে ইউসুফ বাহাদুর নামের একটি হাতি দিয়ে গাছ টানা হচ্ছে।

এলাকাবাসী জানান, লামা উপজেলার সরই ইউনিয়নের ক্যাজু পাড়া থেকে লোহাগাড়া আমিরাবাদ সড়ক দিয়ে এসব গাছ পাচার করা হচ্ছে। লোহাগাড়া উপজেলা যুবলীগের নেতা মোরশেদ আলম চৌধুরী এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। তিনি এ ধরনের কাজের সঙ্গে জড়িত। বাড়ি ঘর তৈরি করার জন্য বন থেকে গাছ কাটতে চাইলেও মোরশেদ আলম চৌধুরীর কাছ থেকে অনুমতি নিতে হয়। তিনি সন্ত্রাসী প্রকৃতির লোক। তাই তার ভয়ে এলাকার কোনো মানুষ প্রতিবাদ করতে পারে না।

অভিযুক্ত লোহাগাড়া উপজেলা যুবলীগ নেতা মো. মোরশেদ আলম চৌধুরী অভিযোগ অস্বীকার করে বলেন,” আটক পোষা হাতি ও জব্দ কৃত বনের গাছ আমার নয়”।

 

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments