
মোহাম্মদ ফখরুল ইসলাম (নিজস্ব প্রতিনিধি বাঁশখালী উপজেলা )
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন মহোদয়ের নির্দেশনায় অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখা ও বাঁশখালী থানার যৌথ অভিযানে ১৪ ডিসেম্বর ২০২৫ খ্রি. রাত আনুমানিক ১২:৩০ ঘটিকায় বাঁশখালী থানাধীন ডায়াবেটিক হাসপাতালের সামনে চেকপোস্টে একটি মিনিট্রাক তল্লাশি করা হয়। তল্লাশিকালে ট্রাকটির ভেতর থেকে ১টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র (এলজি) উদ্ধার এবং মিনিট্রাকসহ দুইজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আহম্মদ মোস্তফা (২৬) এবং অনিক কান্তি দে (২৪); উভয়ের বাড়ি কক্সবাজার জেলার মহেশখালী থানাধীন হোয়ানক এলাকায়।
বাঁশখালী থানার ওসি খালেদ সাইফুল্লাহ (মহোদয়) ও সেকেন্ড অফিসার মোঃ আরিফ হোসেন জানান যে,
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বাঁশখালী থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। মাদক, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

