বাড়িরাজশাহী বিভাগজয়পুরহাট জেলা‎পাঁচবিবিতে ধানের শীষের প্রার্থী মাসুদ রানা প্রধানের মতবিনিময় সভা

‎পাঁচবিবিতে ধানের শীষের প্রার্থী মাসুদ রানা প্রধানের মতবিনিময় সভা

‎দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবিতে বিএনপির মনোনীত জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাসুদ রানা প্রধানের মতবিনিময় সভা ও খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ১৩ই ডিসেম্বর শনিবার সন্ধ্যায় রাধাবাড়ি কেনেডি মন্ডলের চাতালে অনুষ্ঠিত হয়।
‎
‎পৌরসভার ৬ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন,জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচীব এ্যাডঃ নাজমুল ইসলাম জনি।
‎
‎জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান কবীর রাজূর সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক মোঃ গোলজার হোসেন।
‎প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট-১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক মোঃ মাসুদ রানা প্রধান।
‎বিশেষ অতিথির বক্তব্য রাখেন,সাবেক এমপি গোলাম রব্বানীর সুযোগ্য পুত্র সাফায়াত রাব্বি সুব্বা, জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশিদ প্রধান, জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম,জেলা কৃষক দলের সদস্য সচিব মঞ্জুর মওলা পলাশ, জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু,পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী,পৌর বিএনপির যুগ্ন আহবায়ক জিয়াউল ফেরদৌস রাইট ও ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রশিদ সরদার প্রমূখ।
‎বক্তারা,আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে ভোটারদের প্রতি উদাত্ত আহ্বান জানান।
‎শেষে খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
‎

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments