
মোঃ ফখরুল ইসলাম (নিজস্ব প্রতিনিধি বাঁশখালী উপজেলা)
চট্টগ্রাম বাঁশখালী পৌরসভাস্থ উত্তর জলদি ১নং ওয়ার্ড নজিরা মার্কেট দীঘির পাড় সংলগ্ন
মাঠে মুসলিম মিল্লাত কল্যাণ পরিষদের উদ্যোগে ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জুমাবার (২৬ডিসেম্বর)) সকাল ৯ঘটিকা হতে
উত্তর জলদি ১নং ওয়ার্ড নজিরা মার্কেট দীঘির পাড় সংলগ্ন মাঠে মুসলিম মিল্লাত কল্যাণ পরিষদের উদ্যোগে ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলের আয়োজন করা হয়।
চট্টগ্রাম পতেঙ্গা ইসলামিয়া আলিয়া মাদ্রাসার সাবেক ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ
মাওলানা ইলিয়াস এর সভাপতিত্বে- মাহফিলে প্রধান মুফাস্সির হিসাবে তাফসির পেশ করেন, চট্টগ্রামের সুপ্রসিদ্ধ প্রবীণ ও বয়োবৃদ্ধ আলেম আল্লামা হারুনুর রশীদ (চরকানাই পটিয়া)
মুসলিম মিল্লাত কল্যাণ পরিষদের সভাপতি মাওলানা ওবাইদল্লাহ জাফরী,সিনিয়র সহসভাপতি সাংবাদিক ফখরুল ইসলাম, সেক্রেটারি মাওলানা রাশেদুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলালুল ইসলাম এর যৌথ সঞ্চালনায় অনুস্টিত উক্ত তাফসীরুল কোরআন মাহফিলে আরও তাফসীর পেশ করেন,চট্টগ্রাম সলিমা সিরাজ ফাজিল ডিগ্রি মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মুহসেন আল হোসাইনী,
জিরি মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা হোসাইন আল মাহমুদ,জলদী হোসাইনিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আজিজুল ইসলাম,শিক্ষক মাওলানা কামরুল ইসলাম,মাওলানা কাজী নজরুল ইসলাম,
দৈনিক প্রথম বাংলা পত্রিকার বাঁশখালী উপজেলা প্রতিনিধি সাংবাদিক মাওলানা ফখরুল ইসলাম
চকরিয়া দরবেশকাটা মুহাম্মদিয়া নুরানি মাদ্রাসার পরিচালক মাওলানা মুজিবুর রহমান জিহাদি, মাওলানা সেলিম উদ্দিন,মাওলানা রাশেদুল ইসলাম প্রমুখ
বাঁশখালী হামেদিয়া রহিমা আলিয়া মাদ্রাসার সাবেক শিক্ষক মাওলানা জাফর আহমদ ওসমানীর উদ্বোধনী আলোচনায় শুরু হওয়া উক্ত তাফসীর মাহফিলে আরও বহু ওলামায়ে কেরাম, মান্যগণ্য ব্যক্তি ও অসংখ্য মুসল্লীগণ উপস্থিত ছিলেন।

