বাড়িবাংলাদেশেসিলেট বিভাগযুবসমাজ কে ক্বাদিয়ানী ফিতনা থেকে সতর্ক থাকতে হবে -সৈয়দ হাসান আসজাদ মাদানী...

যুবসমাজ কে ক্বাদিয়ানী ফিতনা থেকে সতর্ক থাকতে হবে -সৈয়দ হাসান আসজাদ মাদানী ভারত

শাব্বীর আহমদ শিবলী,বিশেষ প্রতিবেদক হবিগঞ্জ।।

কুতবে আলম সাইয়্যিদ হোসাইন আহমদ মাদানী (রহ.) এঁর দৌহিত্র সাইয়্যিদ হাসান আসজাদ মাদানী বলেছেন, সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে হলে আমানত রক্ষা করতে হবে। মাতা-পিতাকে অসন্তোষ্ট করা যাবে না। সবসময় তাদের প্রতি খেয়াল রাখতে হবে। আলেম ওলামাকে সমাজ রক্ষায় আরও বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। হযরত মুহম্ম (সা.) হলেন শেষ নবী। তাঁরপর আর কোনো নবী আসবেন না। নবী হিসেবে কেউ দাবি করলে সে শিরক করলো। শিরক থেকে উম্মাহকে বাঁচাতে হবে। গতকাল শুক্রবার বাদ মাগরিব বানিয়াচংয়ে সাগর দিঘির পশ্চিম পাড় ঈদগাহ মাঠে সীরাতুন্নবী (সা.) সম্মেলনে প্রধান অতিথির বয়ানে তিনি এসব কথা বলেন।

আল্লামা আব্দুল বাছিত আজাদ (বড় হুজুর) ও মাওলানা শায়েখ মখলিসুর রহমান এঁর সভাপতিত্বে এবং মাওলানা আব্দুল জলিল ইউসুফী ও মাওলানা শায়েখ সিরাজুল ইসলামের যৌথ সঞ্চালণায় আরও বয়ান পেশ করেন, মুফতি আমিরুল ইসলাম ও মুফতি নাসির উদ্দিন আনসারী।

এসময় আলেম ওলামা, শিক্ষক, সাংবাদিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার হাজার-হাজার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments