বাড়িচট্টগ্রাম বিভাগচট্টগ্রাম জেলাবাঁশখালীর বিভিন্ন এলাকার হাট-বাজারের ইজারাদার ও ব্যবসায়ীদের সাথে ওসি মহোদয়ের মতবিনিময় সভা

বাঁশখালীর বিভিন্ন এলাকার হাট-বাজারের ইজারাদার ও ব্যবসায়ীদের সাথে ওসি মহোদয়ের মতবিনিময় সভা

মো: ফখরুল ইসলাম (নিজস্ব প্রতিনিধি বাঁশখালী)

আসন্ন ঈদ-উল-আযহা-২০২৫ উপলক্ষ্যে কোরবানির পশুর হাট-বাজারে আইনশৃঙ্খলা এবং ট্রাফিক ব্যবস্থাপনা নিরাপদ ও স্বাভাবিক ও রাখাতে হাট -বাজার ইজারাদার ও ব্যবসায়ী প্রতিনিধি সহ সংশ্লিষ্ট মানুষের সাথে মতবিনিময় করেছে বাঁশখালী থানার (ওসি)সাইফুল ইসলাম মহোদয় ও সেকেন্ড অফিসার জনাব কামরুল হাসান কায়কোবাদ।

(২৩ মে ২০২৫ শুক্রবার ) রাত ৯ টায় বাঁশখালী থানা পুলিশ কর্তৃক আয়োজিত মতবিনিময় ওসি মহোদয়’র কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

আসন্ন পবিত্র কোরবানির ঈদ উপলক্ষ্যে  আইন-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণের কথা বলেছেন ওসি মহোদয়।  তিনি বলেন যে,বিশেষ করে বাঁশখালীর প্রধান সড়কে যানযট সৃষ্টি করে পশুর হাট বসানো যাবে না। প্রতিটি কোরবানী পশুরহাটে সি সি ক্যামেরা, জেনারেটর এবং নিজস্ব স্বেচ্ছাসেবক রাখার প্রতি গুরুত্ব দেন।। একই সাথে আগত ব্যবসায়ী ও ক্রেতাদের জন্য পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ও পশু রাখার জন্য শেড তৈরী করার কথাও বলেন।পশুরহাটে ইজারাদার ও ক্রেতা বিক্রেতার সাথে যেন- ঝগড়া -মারামারি না হয় সে ব্যাপারে সতর্ক থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ করেন।

জাল টাকা শনাক্তকরণ বুথ স্থাপন,পশুরহাটে চুরি, ছিনতাই, চাঁদাবাজি ইত্যাদি

প্রতিরোধে থানা পুলিশের টহল বৃদ্ধি করার পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হবে বলে জানান। । সবার সহযোগিতায় পবিত্র ঈদুল আজহা’ উদ্‌যাপনকে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল হবে এই আশাবাদ ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় এ সময় বাঁশখালী থানার অপারেশন অফিসার কামরুল হাসান কায়কোবাদ সহ থানার সিনিয়র কর্মকর্তা ও উপজেলার বিভিন্ন  পশুর হাট -বাজারের ইজারাদার,ব্যাবসায়ী প্রতিনিধি ও সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments