বাড়িচট্টগ্রাম বিভাগচট্টগ্রাম জেলাবাঁশখালীর চাম্বলে মহানবী( সা:)কে কটুক্তি করায় প্রবীর নামক এক পল্লী ডাক্তার আটক

বাঁশখালীর চাম্বলে মহানবী( সা:)কে কটুক্তি করায় প্রবীর নামক এক পল্লী ডাক্তার আটক

মোহাম্মদ ফখরুল ইসলাম( নিজস্ব প্রতিনিধি বাঁশখালী)

চট্টগ্রাম বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের ২নং ওয়ার্ডের চৌধুরী পাড়ার পল্লী ডাক্তার প্রবীর চৌধুরী নামক ব্যক্তি বিরুদ্ধে , সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) সম্পর্কে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করে কটুক্তির অভিযোগ উঠেছে।

এ খবর ছড়িয়ে পড়লে গতকাল (৯জুন সোমবার রাতে) এলাকায় বিক্ষুদ্ধ জনতার মধ্যে চরম উত্তেজনা ও ক্ষোভ সৃষ্টি হয়। এবং বড় ধরনের দাঙ্গা হাঙ্গামা হওয়ার আশাংকা দেখা যায়। প্রশাসনের কাছে এখবর পৌছলে তৎক্ষনিক বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার, জনাব জামশেদুল আলম ও বাঁশখালী থানার ওসি (মহোদয়)জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, সেকেন্ড অফিসার জনাব কামরুল হাসান কায়কোবাদ ও সাবেক উপজেলার সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মাওঃ জহিরুল ইসলাম সাহেব সরেজমিনে গিয়ে বিক্ষুদ্ধ জনতাকে (অভিযুক্ত ব্যক্তির ) বিরুদ্ধে  আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন এবং উত্তেজিত জনতাকে  বুঝিয়ে অশান্ত পরিবেশকে শান্ত করেন।

এ দিকে এ ঘটনায় অভিযুক্ত পল্লী ডাক্তার প্রবীর চৌধুরী কিছুক্ষণ পালিয়ে আত্মগোপনে থাকলেও শেষ রক্ষা হয়নি! আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। এই বিষয়ে স্থানীয় শান্তিপ্রিয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রশংসা করেন, বাঁশখালী আইন শৃঙ্খলায় নিয়োজিত কর্মকর্তা ও সদস্যগণ তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ এবং গভীর রাতে ঘটনাস্থলে ছুটে গিয়ে উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণ করে বড় ধরনের অঘটন ঘটার আগেই যথাযথ দায়িত্ব আদায় করায়।

 বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল আলমকেও ধন্যবাদ দিয়ে বলেন, যেকোন কঠিন পরিস্থিতি মোকাবেলা করার মত সৎ সাহস ও যোগ্যতা রয়েছে আমাদের ইউএনও মহোদয়ের। বাঁশখালী থানার (ওসি) মোঃ সাইফুল ইসলাম,সেকেন্ড অফিসার জনাব কামরুল হাসান কায়কোবাদ  এবং বাংলাদেশ সেনাবাহিনীর বাঁশখালীতে কর্মরত অফিসারদের প্রতি  ধন্যবাদ জানান বাঁশখালীর সচেতন মহল। বড় ধরণের অঘটন ঘটার পূর্বেই তারা দায়িত্ব পালন করে, একজন কুলাঙ্গারকে আইনের আওতায় নিয়ে এসেছেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments