বাড়িবরিশাল বিভাগবরিশাল জেলাবরিশাল মহানগরে বাস্তহারা দলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা

বরিশাল মহানগরে বাস্তহারা দলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা

মোঃ সাদ্দাম হোসেন বরিশাল সদর(বরিশাল)নিজস্ব প্রতিনিধি :::
বাংলাদেশ জাতীয়তাবাদী বাস্তহারা দলের বরিশাল মহানগর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মোঃ রফিকুল ইসলামকে সভাপতি এবং মোঃ জাহাঙ্গীর হাওলাদারকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।
নবগঠিত কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানাতে বরিশাল মহানগর বাস্তহারা দলের নেতাকর্মীরা একত্রিত হন। এ সময় বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মোঃ মনিরুজ্জামান ফারুক এবং সদস্য সচিব মোঃ জিয়াউদ্দিন সিকদারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত এই শুভেচ্ছা প্রদান অনুষ্ঠানে নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাঁদের প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভকামনা প্রকাশ করেন দলের নেতা-কর্মীরা।
অনুষ্ঠানে বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মোঃ মনিরুজ্জামান ফারুক বলেন, “নবগঠিত এই কমিটি বাস্তহারা দলের নীতি ও আদর্শ অনুসরণ করে সংগঠনকে আরও সুসংগঠিত ও কার্যকরভাবে জনগণের পাশে নিয়ে যাবে।” তিনি দলের ঐক্য, শৃঙ্খলা এবং অগ্রগতির প্রতি গুরুত্বারোপ করে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
মহানগর বিএনপির সদস্য সচিব মোঃ জিয়াউদ্দিন সিকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন কমিটির নেতৃত্বে বরিশাল মহানগরে বাস্তহারা দল আরও সংগঠিত, শক্তিশালী এবং গণমুখী কার্যক্রম পরিচালনা করবে।
নবগঠিত কমিটি ঘোষণার মাধ্যমে দলের নেতাকর্মীদের মধ্যে নতুন করে উদ্দীপনা সৃষ্টি হয়েছে। সকলে আশাবাদ ব্যক্ত করেন যে, এই নেতৃত্ব বাস্তহারা দলকে বরিশাল মহানগরে আরও সক্রিয়, সুসংগঠিত এবং জনবান্ধব শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করবে।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments